সেই বন্ধুর উদ্দেশে কিছু চরন-
তোমার প্রেমে কত যে হয়েছে অন্ধ,
কবিতা ও যে পেয়েছে ছন্দ;
সে কি তোমায় নিয়ে বন্ধুর মাঝে কী দ্বন্দ্ব,
আশেপাশে ছড়ায় কতো গন্ধ ।
দেখতে তোমায় লাগে না যে মন্দ,
কেঊ বা আবার পায় আনন্দ;
কারণ কিন্তু একটাই নারী,
তুমি সবারই পছন্দ ।
মুখ বলে দূরে থাক,
মন বলে কাছে ডাক-
চোখ বলে ধরি হাত,
আরে পাগল?এভাবে আর-
কাটাবি কত নিশি-রাত ।
তাই,এখনি সময়-
মন খুলে বলবার,
যা কিছু আছে জানাবার
সময় গেলে...... কাজ হবেনা
ও সে অমূল্য ধন আর-
ফিরে......পাবে না
পাওয়া তো হল এবার?
বিড়ম্বনায় পড়লে তো?
আমার কী দোষ বল-
আমি করেছি বারণ,
আমি করেছি বারণ ।
আমায় তুমি বলছিলে,
কী সে কারণ,কী সে কারণ?
আমি তখন বলতাম যা-
তা ছিল তোমার কাছে,
ফালতু আর মিথ্যে চড়ন ।
এবার নিশ্চয়!বোধ হয়েছে তোমার,
সত্যি কী না?বল চিরকুমার-
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


