somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন,রিকশাওয়ালাদের সাথে ভালো ব্যবহার করি!

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন রিকশাচালক

ঢাকা কে বলা হয়ে থাকে রিকশার নগরী। এ নগরীতে রিকশার সংখ্যা জরিপ করতে গেলে জরিপ ও ভুল হয়ে যায় । যাহোক আমার এ লেখাটা তাদের জন্য,যারা প্রতিদিন ঢাকায় রিকশায় চলাচল করেন।বিশেষ করে আমার মত যারা ছাত্র আছেন । আমাদের ছাত্রদের রিকশায় তেমন একটা চড়তে হয়না তবে যেটুকু চড়ি না কেন তাতেই বুঝিয়ে দেই আমরা কি জিনিস । আচ্ছা বাসে না হয় ভাড়া কম দিয়া কন্ডাক্টরের সাথে ঝামেলা পাকাই;তাই বলে রিকশা ওয়ালাদের সাথে?রিকশাওয়ালাদের সাথে মূলত সমস্যা হয় বেশি ভাড়া নিয়ে । আচ্ছা এই যে রিকশাওয়ালা তারা কে? আমাদের ই তো পরিজন। শহরের লোকজন না হয় তাদের সাথে খারাপ ব্যবহার করলো কিন্তু আমরা যারা অধিকাংশ গ্রাম থেকে আসছি তারা ও কি তাদের সাথে বিরূপ আচরণ করতে পারি? মানলাম তাদের মধ্যে অনেকে আছেন যারা একটু উল্টাপাল্টা ভাড়া চেয়ে বসেন,আচ্ছা তাতে আমাদের যদি না সুবিধা হয় তাহলে আমরা অন্যত্র উপায় খুঁজবো ,তা না করে আমরা তাদের মা-বাপ তুলে গালিগালাজ করি । আচ্ছা তারা না হয় পড়ালেখার সুযোগ পায়নি তাই অতটা সভ্য আচরণ করতে পারে না কিন্তু আমরা যারা পড়ালেখা করি তাদের কাছে কি তারা ভালো ব্যবহার আশা করতে পারে না ? নাকি তারা সভ্যতার যাঁতাকলে চিরদিনই বলী দিবে আত্মসম্মানবোধ ।নাকি তারা বুঝবে যে পড়ালেখা করলে অনেক বড় বড় গালি দিতে হয় । আমি দ্বিধাহীন ভাবে বলতে পারি অধিকাংশ ছাত্র তাদের এমন ভাবে ডাকে যেন তারা একে বারেই নগণ্য । আমরা পাঠশালায় যে বিদ্যাটুকু অর্জন করেছি সেটা ও যদি কাজে লাগাই তাহলেও অবস্থার অনেকটা পরিবর্তন হবে । আর চাকুরীজীবীদের মধ্যে অনেকে আছেন যারা নিউটনের সূত্র মেনে চলেন, "প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে(Everything has same and opposite reaction)" বিষয়টা এমন যে অফিস এ বসের বকুনি খান আর সেটা ঝারেন রিকশাওয়ালাদের উপর । সেও হতে পারতো আপনারই মত কিন্তু আপনাকে সুযোগ করে দিয়ে সংসারের ঘানি টেনে আজ হয়তো সে একজন পরিশ্রান্ত রিকশাওয়ালা । কিন্তু তার উপার্জন একেবারেই হালাল,আর আপনি? অফিস এ বসে বসে ঘুষের টাকা গুনেন । অনেকেই আছেন যারা অবশ্য সৎ কিন্তু অসৎদের সংখ্যাই ভারি এবং তাদের উদ্দেশেই বলছি । যাদের ঘামে এই উঁচু উঁচু অট্টালিকা তৈরি হয়েছে সেই সব শ্রমিক মজুরদের প্রাপ্য হকটা বুজিয়ে দিন অন্তত তাতে কিছুটা হলেও দায় এড়াতে পারবেন । সভ্যতার দায় দিয়ে আজ হয়তো পার পাবেন কিন্তু পরকালে হিসেব কিন্তু ঠিকই বুঝিয়ে দিতে হবে যার যা প্রাপ্য ।

তাই,আসুন;আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি-আমরা আর কোন শ্রমিক ভাইদের সাথে খারাপ আচরণ করবো না। আমরা জাতি হিসেবে যে সভ্য তার পরিচয় দিবো তাদের সাথে ভালো আচরণ করে,এমনকি তারা যদি ভুল ও করে ............
সকলের মঙ্গল কামনায়

ভোর
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×