somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পছন্দের একটি কবিতা

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি স্বপ্ন নাকি সত্যি?

সে এসেছিলো গতরাত্রে,স্মৃতির সাগর সাঁতরে-
ভেঙেছিল ঘুম আমার;মাথার উপর এ কার হাত রে?
খুঁজতে খুঁজতে যাকে আমি,ভেবেছি ওপারের ই যাত্রী-
কি করে কাটাবো রাত্রি,গড়ে তুলবো তার সাথে মৈত্রী ।

দেখতে চেয়েছি তারে বারেবার,একটি রাতের জন্য নয়-
তবে কেন এসেছে সে?জ্যোৎস্না আড়াল করে এই রজনীতে,
কেন সে চেয়ে থাকে অপলক নয়নে,অশ্রু আড়াল করে?
হয়েছো তো প্রণয়!বাকি ছিলো স্বপ্নডানার হাত ধরে-
বাকিটা সময় আপনকে করে নেওয়ার,একান্তই আপনার ।

আঁখিতে আঁখিতে কেন তবে এত মায়া?দেখে তার ছায়া
না!না,গো!আমি আর পারবো না নিজেকে, নিজের করে রাখতে
তার এই নীরব হয়ে চেয়ে থাকা,আঁখি জলে দুঃখকে বিদায় দেওয়া ।

ক্লান্ত মন,শুকনো জীবন;বেঁচে আছে তারে ছাড়া,এ কি মিথ্যে ভাবনা?
আমার সব উজাড় করে দিয়েও কি?তার দেখা,একটুও পাবো না?
না!না!এসব আর ভাল লাগেনা,কেন তার ভাবনা আমার পিছু ছাড়ে না?
আসে না তো সে আমার কাছে,কেন সে যে ডাকে দূর থেকে?
সুর তুলে অমন মধুর সুরে,কেন শুধু আমায় পাগল করে?

ভুলবো তারে কেমন করে,যদি সে অজানায় ডাক মারে মায়াবি সুরে-
মনটা আমার বড়ই পিপাসিত হয়ে আজ;শূন্যে উড়ে বেদনার বেলুন হয়ে ।
আমার শরৎ-বসন্ত তাই আজ একই রকম,দেয়না তো কোন ভিন্নতা-
স্মৃতির পাতায় জমে শুধু ফেলে আসা ব্যক্ত-অব্যক্ত সব বেদনাবিধুর স্মৃতি
ভালোবাসা আজ স্মৃতি হয়ে তাই;পার্কে ঘুরে বেড়ায় যদি বা পাওয়া যায়,
সব স্মৃতি কি সত্যি ধরা দেয়;স্মৃতির পাতায় আমার মন মতো কল্পনায় ।

তাহলে ভাবনাকে জানাতাম বিদায়;তুমি আমি ভাসতাম অসম্ভব চুড়ায়-
ঘুরতাম দুজন মিলে,জয় করতাম অসম্ভব যা ছিল কল্পনা আর বাস্তবতায় ।
কিন্তু দুঃখ একটাই আমার সে স্বপ্ন পূরণ হলো না!থাকলো ব্যক্তিগত হতাশা
তাতে কি?দুজন মিলে ঘর বাঁধবো অজানায়,খুঁজে পাবে না কেউ আমায়-
দেখবো চেয়ে শুধুই তোমায়,কেউ করবে না মানা;মিথ্যে দিবে না কো হানা-
তবে কেন তোমার এত বেশি মানা?আজ ও রয়ে গেলো অজানা!

আমার অন্তর মিশেছে;তোমার অন্তরে,কোন সে ব্যথায়?
আমার আঁখি;তোমার আঁখি মিলেছে,কোন সে দেখায়?
মানলাম আমার সব অজানা কিন্তু তোমার তো অজানা নয়!
যদিও দূরে সরে যাও,আলো হয়ে থাকবে কি?আমার আঙিনায়-
ক্ষণিকের দেখাই আমি করব স্মরণ;আমার ভাবনায়,তুমি না করোনা,
না!না গো! করোনা ভাবনা,আমি তোমায় ছেড়ে কোথাও যাব না!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×