কতটা পথ দিয়েছি পাড়ি,যাইনি তোমায় ছাড়ি-
বিনিময়ে পেয়েছি তাই,স্মৃতির বসত-বাড়ি
সেই বাড়িতে থাকি আমি,থাকে আমার মন-
মনটা শুধু খুঁজে ফিরে, তোমায় সারাক্ষণ!
স্মৃতির ভেলায় পাল তুলে আজ যাবো বহুদূর,
তোমায় নিয়ে দিব পাড়ি সাগর-নদী কিংবা সমুদ্রুর;
জলতরঙ্গে খেলবো দুজন,জ্বলবে না আগুন
কেন আমার ফুরালো সেই,সোনালি ফাগুন?
সপ্ন জাল ছিন্ন করে,দেখবো তোমায় সোনালি ভোরে-
থাকবো না তো কভু দুরে,রাখবো তোমায় আপন করে
পাখিরা সব করবে কুজন,আমরা দুজন তাদের সুজন-
এমনি করে কাটবে সময়,ইচ্ছে মতন দেখবো তোমায়!
ইচ্ছের সেই বাঁধন টারে,কেন তবে ছিন্ন করে-
রইলে পরে ঐ না দূরে,ডাক আবার বীণার সুরে
সন্ধাতারা তোমায় খুজে,আমার চোখে অশ্রু ঝরে-
প্রতিটাক্ষণ এমনি করে,বন্ধু তোমায় পড়ে মনে!
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


