নিজের প্রতি হয়নি খেয়াল,হয়নি কোনো দিন-
তোরই মাঝে আছে আমার,কেন এতো মিল?
তোরই মাঝে মগ্ন ছিলাম,তোরই মাঝে বিলীন-
তবু কেন মুখখানি তোর এতটা মলিন!
তোরই জন্য বসে আছি,দৃষ্টি মেলে আঁখি-
নিজেকে আর দিবিরে তুই,কত যে ফাঁকি?
তোরই সাথে জমে আছে,কথা অনেক বাকি-
তবু কেন কছনা কথা,বলতে বারন নাকি!
তোরই জন্য সকাল-দুপুর আছে ভাবনা-
কিছু চাই না তোকে যে চাই,তাও কি পাব না?
তোরে আমি আমার থেকে,কাউকে দিব না-
তবু কেন থাকবি রে তুই,মিছে ভাবনায়!
মনটা আমার তোরে শুধু খুবই দেখতে চায়-
বলবি কি তুই,এটা শুধু একা আমার দায়?
ঘুমের মাঝেও মনটা আমার শুধু ছুটে যায়-
তবু কেন তোর মনটা দেয়না একটু সায়!
কতটা দিন হয়নি কথা,ভাবছি শুধু তাই-
আমার কথা তোর কি মনে,একটু মনে নাই?
তোরে আমি একটা কথা শেষেতে জানাই-
খুঁজবো তোরে সারাজীবন,স্বপ্নের ডানায়!
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


