তোমায় খুঁজে বেড়াই
খুঁজেছি তোমায় আমি শিশির ভেজা ভোরে,
ধানের পাতার স্পর্শে তোমার হাত কল্প করে;
সকালের স্নিগ্ধতা আমায় নিমন্ত্রণ করে,
খুঁজছি তবু তোমায় এই সাত-সকালে !
দুপুরের মেঠো পথ পেরিয়ে ও আজ;
শুধু তোমাকেই খুঁজে বেড়াই,
রাখালিয়ার গান শুনে ও আজ-
শুধু তোমার সুর খুঁজে পাই !
বিকেলটা ও কাটে তোমার ভাবনায়,
জল ছবির মাঝেও তোমায় দেখতে পাই;
মনকে আমি এটুকু বলতে চাই,
বারবার আমি যেন তোমাতেই হারাই!
আকাশের ঐ সন্ধ্যা তারায়,
তোমাকে ভেবে দু'হাত নাড়াই;
চাঁদের পানে চেয়ে থেকেও তাই,
শুধু তোমায় খুঁজে বেড়াই !
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


