কেমন কাটবে খুকুমণির ঈদ ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোটবেলার কথা মনে পড়লেই ঈদ এর প্রসঙ্গ এসে যায়। কত আনন্দই না করতাম আহা! ভাবছি শুধু তাই । তখন বায়না ধরতাম লাল জামা,রঙিন চশমা,কাগজের রঙিন টুপি আরও কত কি? কোথায় গেল সেই দিন? আমরা ফিরে পেতে পারি না আমাদের শৈশবকে কিন্তু আমরা কি ফিরিয়ে আনতে পারিনা আমাদের হারানো শৈশবকে? সামনে ঈদ তাই সকলে ব্যস্ত যার যা কেনাকাটায়। আমার এক বন্ধু আমাকে বলল,দোস্ত বসুন্ধরা সিটি থেকে আজ একটা শার্ট কিনলাম কিন্তু কাস্টম মনে হচ্ছে। যদি ও কেউ কোন জিনিস কিনলে দাম জিজ্ঞেস করিনা তবুও ওর কাস্টম কথা শুনে বললাম কত দিয়ে কিনেছিস? ও বলল, ৬১০০ টাকা। ছয় হাজার একশত কেন ছয় লক্ষ টাকা দিয়েও ও শার্ট কিনলে স্বস্তি পাবেনা। অতৃপ্ত আত্মা কখনো শান্তি খুঁজে পায় না। আমরা প্রায়শ বলি আমরা অর্থনীতিতে এই দেশকে ছাড়ালাম, ঐ দেশকে ছাড়ালাম কিন্তু বাস্তবতা বলে ভিন্ন। আজ যখন দেখি শত শত বাচ্চা রেললাইন এর পাশে শুয়ে আছে তখন কিভাবে আমার দেশকে অর্থনীতিক দিক দিয়ে শক্তিশালী বলি! তাই ঈদ এর সময় আগের মত আনন্দ ভোগ করিনা যখন শত শত বাচ্চার বায়না অধরাই থেকে যায়। আমি সেই দিন বলবো আমার দেশকে উন্নত যেদিন কোন একটিও শিশুর চোখে দেখবো না কাঁদতে,তার মা-বাবাকে কাঁদতে হবে না নিভৃতে,গোপনে। যেদিন কোন সেলাই দিদি মনির বাচ্চাকে আফসোস করতে হবে না নতুন পোশাকের জন্য। তাই আসুন আমরা আমাদের হারানো দিনগুলো ফিরিয়ে আনি হাজারো শিশুর মন ভরিয়ে। আমরা কি পারি না প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে বঞ্চিত এই শিশুদের জন্য কিছু করতে, একবার করেই দেখুন না ! দেখবেন ভিতর থেকে শান্তি অনুভব করবেন। তাই এবারের ঈদ বাজেটের কিছুটা রাখুন আমাদের খুকমনিদের জন্য,,,
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।