মন্ত্রী শাষিত দেশে মন্ত্রনালয়ের সকল দায়-দায়িত্বের জন্য মন্ত্রী যখন দায়বদ্ব তখন মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী মহোদয়ের বিরুদ্বে কেন হত্যা মামলা করা যাবে না ?
ঠান্ডা মাথায় দরিদ্র অসহায় মানুষকে হত্যা করতে পারে পুলিশ আর স্বাধীনতার ৩৫ বছর পর যুদ্ধাপরাধীদের নামে হয় পুলিশের কাজে বাধাদেওয়ার মামলা....
গত এক সপ্তাহে পুলিশ হত্যা করেছে অন্তত ৪ জন কে, নিন্মে তার দুই উদাহরন... কোথায় যাবো আমরা ৩য় শ্রেনী প্রাপ্ত রাজনিতীর হাতিয়ার এই বিচারকদের কাছে যাবো যারা বিচারকের পবিত্র আসনে লাথি মারে ও ভাঙ্গচুর চালায়..?
রাজধানীতে পুলিশের হেফাজতে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে মিজান নিহত হন। পুলিশের দাবি, মিজান একজন ছিনতাইকারী। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যু হয়েছে। তবে কোনো থানায় মিজানের বিরুদ্ধে মামলা বা জিডি খুঁজে পায়নি পুলিশ।
এর আগে
গত সোমবার রাতে রাজধানীর রমনা থানার পুলিশ হেফাজতে বাবুল গাজী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, ঘুষ না দেওয়ায় তাঁকে পিটিয়ে মারে পুলিশ। এর আগে গত ৯ মার্চ রমনা থানা পুলিশের হেফাজতে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তাঁকেও গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
মিজানের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে বারিধারার নয়ানগর থেকে মঙ্গলবার রাতে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর এক লাখ টাকা চায়। না পেয়ে পুলিশ তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। বুধবার রাতেও থানা হেফাজতে তিনি তাঁর স্বামীকে খাবার দিয়ে আসেন। তখন তাঁর স্বামী সুস্থ ছিলেন বলে জানান তিনি। নয়ানগরে লিজা সাউন্ডটেক সিস্টেম নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে মিজানের।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
“এক সদস্য বিষিস্ট উচ্চ খমতা বিশিস্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে তারপর... কি হবে... একই কাহিনী”
এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়। একপর্যায়ে …
আলোচিত ব্লগ
মেমোরি লুপ (Memory Loop)

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন
'মেসি’ নামক মুগ্ধতা

লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন
টাই চাই
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন
জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...
/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।