সম্প্রতি নরওয়ের সোলার পাওয়ার কোম্পানি এনসল নতুন একটি সোলার সেল উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে পাতলা ফিল্ম সোলার প্রযুক্তি কিছুর ওপর স্প্রে করে সেটিকে সোলার কালেকটর হিসেবে ব্যবহার করা যাবে। খবর গিজম্যাগের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই সোলার সেলের বৈশিষ্ট্য হলো এটি স্বচ্ছ পদার্থের এক ধরনের ধাতব ন্যানোপার্টিকেল দিয়ে তৈরি। আর এটি অন্যান্য সোলার সেলের চেয়ে আলাদা ভাবে কাজ করে।
জানা গেছে, এই ফিল্ম সোলার সেল ব্যবহারে স্রেফ কাঁচের জানালাকেও সোলার সেলে রূপান্তর করা যাবে। আর স্প্রে করার পরও জানালা আগের মতই দেখাবে। কিন্তু কাজ করা যাবে সৌরসেলের মতোই।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই পদ্ধতির সৌরসেল তৈরিতে এনসলকে সহযেগিতা করছে লিচস্টার ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগ।
লিচেস্টার ইউনির্ভাসিটির ন্যানোটেকনোলজি বিষয়ের অধ্যাপক ক্রিস বিনস জানিয়েছেন, এই ফিল্ম ব্যবহারে বাড়ির কাঁচের সব জানালাগুলোই শক্তি ও বিদ্যুত উৎপাদনের কাজ করবে।
এনসল জানিয়েছে, ২০১৬ সাল নাগাদ এই সোলার সেল বাজারে আসতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/আগস্ট ১৯/১০
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।