somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: জ্বীনের আছর !! (এ গল্পটি আমার পরলোকগত আম্মাকে উৎসর্গ করলাম)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাছগুলো সস্তাই হয়েছে। তাছাড়া গ্রামের মতো ছোটমাছ ঢাকা শহরে খুব একটা দেখা যায় না। ঢাকা শহরের কাঁচা বাজারে রুই কাতলার কদর বেশী। তবে ছুরু মিয়া আজ ইচ্ছে করেই গুড়া মাছ কিনেছে। টিভিতে বলেছে ছোট মাছের পুষ্টি বেশী। তার ছেলের বয়স দের বছর ছুঁই ছুঁই। আধো আধো কথা বলে। কচি মুখে যখন আব্বা ডাক শুনে সারাদিনের সব পরিশ্রম নিমিষেই ভুলে যায় সে।
ছা-পোষা বেতনের সরকারী চাকুরী। বেতন আর কতো পায়। কিন্তু গ্রামে ছুরু মিয়ার বেশ কদর, ঢাকা শহরে সরকারী চাকুরী। এ চাকুরীর জোড়েই বড় এক গৃহস্থালী ঘরের মেয়েকে বিয়ে করে ঘরে এনছে সে। গ্রামের ষোড়শী কিশোরী ফাতেমা, ছুরু মিয়ার সংসারে ভালই কষ্ট করছে। তবে টাকা-পয়সায় না হলেও মনের দিকে অনেক ধনী তার স্বামী-এই তার সন্তুষ্টি।
সন্ধ্যাবেলা ছোট মাছ দেখে মেজাজ দেখাল ফাতেমা। অবেলায় এ মাছগুলো কুঁটতে হবে তাকে। এমনিতেই সারাদিন খাটাখাটনি বাদেও ছেলেটা জ্বালিয়ে মারছে তাকে। ফাতেমার মা তার কাজের সুবিধার্থে তার ছোট বোন আসমাকে সাথে দিয়ে দিয়েছে। ছুরুর ছোট ভাই সেলিমকেও আনা হয়েছে ভাবীর ফরমাইস খাটার জন্য। ঢাকায় এনে আসমা এবং সেলিম কে স্কুলে ভর্তী করে দেয়া হয়েছে। ফরমাইয়েসের সময় আসমা বা সেলিম কাওকেই পাশে পাওয়া যায় না।
ফাতেমা বাজারের ব্যাগ হাতে নিয়ে জোড়ে হাঁক দেয়-আসমা এদিকে আয় তো, বাবুকে ধরতো !
-তোমার বাবু তো আমার কাছে থাকে না।
-তাহলে ওকে টিভির সামনে বসিয়ে দে
-দুলাভাই খবর দেখতে বসেছে।
-তাহলে যা ও কে সেলিমের কাছে দিয়ে আয়। মাছগুলো আমি কি একাই কাটবো?

রান্না ঘরের একশ পাওয়ারের বাল্বের নিচে দুই বোন মাছ কাটে নিবির মনে। বাইম, গুতুম, পুঁটি, চান্দা আর কয়েকটা কৈ মাছ।

-আসমা, আমার মনে হয় সামনে কোন বিপদ আসবে। দুই দিন ধরে বাম চোখটা লাফাচ্ছে।
- আপা, তোমার শুধু অলুক্ষনে কথা-বার্তা।
- না রে, সেই স্বপ্নটা আবার দেখলাম। বাসার সামনে অনেক মানুষ।
-ওই যে, তোমার বাবু আবার কান্না শুরু করেছে। তুমি যাও, বাকী মাছগুলো আমিই কাটব না হয়।

বাবুর অত্যাচার দিনকে দিন বেড়েই চলছে। একবার কান্না শুরু করলে থামবার জো নেই। বাবুর চিৎকারে পাশের ফ্ল্যাটের কেউ শান্তিমতো রাতে ঘুমাতে পারে না। ছুরু মিয়া কমলার রস ফিডারে ভরে বাবুর মুখে চেপে ধরে। ভাবে, ক্ষিধে লেগেছে ছেলেটার। “খাও বাবা খাও, চল বাবা ম্যাকাইভার দেখব।” ম্যাকাইভারের কথা শুনে কান্না একটু থামায় বাবু। উনিশশ নব্বইয়ে বিটিভির জনপ্রিয় টিভি সিরিজের নাম ম্যাকাইভার। “আব্বা আ আ, ম্যাকাইভার, ম্যাকাইভার !!” সাদাকালো টিভির সামনে ম্যাকাইভারের মারামারি দেখে হাসে বাবু। কে বলবে একটু আগে তার চিৎকারে সারা ঘরে ঘুর্নিঝড় বয়ে গেছে। আঁচল দিয়ে কপাল মুছতে মুছতে সুজির বাটি নিয়ে আসছে ফাতেমা। বাবুর দুধ-সুজি আর কমলা যোগাড় করতে খুব কষ্ট হচ্ছে। ডানো দুধের টিনের দাম গত সপ্তাহে আরো একধাপ বেড়েছে। টিনের পর টিন দুধ খাইয়েও এতটুকু ছেলের মন যোগানো যায় না।

মা-কে আসতে দেখে হঠাৎ করেই ক্ষেপে যায় বাবু। হাতের কমলার রসভরা ফিডারটি অকারণেই ক্লান্ত পরিশ্রান্ত মায়ের কপালের দিকে ছুড়ে মারে বাবু।

মেজাজ ঠিক রাখতে পারলনা ফাতেমা। ছুটে এসে চটাশ করে পিঠে থাপ্পর মারে সে। গলা টিপে ধরতে ধরতে বলে-“এতোটুকু ছেলের জীদ দেখ। ওরে দাও আমার কাছে। আজ ও কে আমি ছাদের ট্যাংকির পানিতে চুবিয়ে মারবো।” বাবুর চিৎকারে আবারো ঝড় উঠে ছুরু মিয়ার ছোট্ট সংসারে।

শনিবার সকালটা একেবারে নাকে মুখে ব্যস্ত। একদিন ছুটির পর আজ আবার অফিস আর স্কুল খোলা। ফাতেমা শেষ রাতে ঘুমিয়েছে। গতরাতে সারারাত কেঁদেছে বাবু। সবাই ঘুমাতে পারলেও একফোঁটা ঘুমাতে পারেনি ফাতেমা। একবার আদর করে তো আরেক বার মারে। কোন কিছুতেই কাজ হয় না। অসম্ভব জেদী ছেলেটা। হবিগঞ্জের এক আজোঁ পাড়াগাঁয়ের শ্বশুর বাড়ি থেকে চিঠি এসছে একটা। ফাতেমার শিক্ষিত শ্বশুর গ্রামে জ্বীন বসানোর অনুষ্ঠান “আইঝড়া” বসিয়েছিল নাকি ! “আইঝড়া ওঝা” বলেছে বাবুর নাকি “আলগা দোষ” রয়েছে। দেও দানব জাতীয় কিছু একটা বাবুর উপর ভর করেছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। ওঝা দুইজন জ্বীনকে নিযুক্ত করেছে বাবুর সুরক্ষায়। সেই জ্বীন দুটি, ফাতেমা যখন কোরআন শরীফ পড়ে, তখন তার পাশে বসে থাকে। তবে বিশেষ সেই জ্বীনের প্রতি ফাতেমার খেয়াল নেই।

সকালে ছুরু রাস্তা থেকে বেশ দাম দিয়ে ডিমওয়ালা কার্ফু মাছ কিনেছে। তিন তলায় পানি নেই। কাটা মাছগুলো ধুতে নিচে যেতে হবে। সকাল নয়টায় কোনমতে স্বামীকে বিদায় করেছে সে। বাবু সেলিমের সাথে খেলছে। আসমা স্কুলে চলে গিয়েছে। সেলিমের স্কুল বারটার শিফটে।

চার তলা সরকারী কোয়ার্টার বিল্ডিং এর সামনে গোলাপ বাগান। কোয়ার্টার বিল্ডিং-এ পানি না থাকলে, সকল বাসিন্দাকেই গোলাপ বাগানের পানির টেপে যেতে হয়। মাছ ধোয়ার সময় ফাতেমা হঠাৎ লক্ষ্য করল তিন তলার ব্যালকনি দিয়ে বাবু উঁকি দিচ্ছে। লাল ফতুয়া পরা বাবুর মুখ দিয়ে লালা ঝড়ছে, আধো আধো বুলিতে আম্মা, আম্মা আ আ !! কলজে নড়ে গেল ফাতেমার। বাবুকে দেখার জন্য সেলিমকে রেখে এসেছিল সে। জোরে সেলিম বলে ডাকছে ফাতেমা। গলা দিয়ে আওয়াজ বেড় হচ্ছেনা আর। ইতিমধ্যে বেলকনির কোনায় রাখা চেয়ারে উঠে পড়েছে বাবু। গ্রীল না থাকায় লালা মাখানো হাসি হাসি মুখটা সহজেই দেখা যাচ্ছে। যে শিশুটির অত্যাচারে ফাতেমার জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল, সে শিশুটির নিরাপদ অবতরণে কোন এক ডানাওয়ালা পরী বা আইঝরা ওঝার জ্বীনকে আহ্বান জানালো হাত জোড় করে। এবার আর হাত দুটি এক রাখতে পারছে না সে। পড়ন্ত বুকের মানিককে কোলে আগলে রাখার জন্য জোড় করা হাত দুটি সম্প্রসারন করল সে। চোখ বন্ধ হয়ে আসছে। মূর্ছা গেল ফাতেমা।

সাভার সি এইচ এম এ মেজর হায়দার সিগারেট টানছেন। দৌড়ে এল রশীদ হাবিলদার, ছুরুর খুব কাছের বন্ধু।
-স্যার, বিশমাইল থেকে আমার এক বন্ধু এসছে। তার ছেলে তিন তলা ছাদ থেকে পড়ে গেছে। জরুরী এক্সরে করতে হবে।
-তিন তলা থেকে পড়ে গেছে ! বেঁচে আছে কি?
-জ্বী স্যার, বেঁচে আছে। এক তলার তাকে ধাক্কা খেয়ে ঠিক ঘাসের মধ্যে পড়েছে। এক হাত দূরেই ইট খাড়া করানো ছিল।
-ও মাই গড। বলেন কি? তারাতারি এক্সরে রূমে আনুন।

এপাশ ওপাশ দুইপাশ এক্সরে করানোর পরেও কোন হাড় গোড় ভাঙ্গার রিপোর্ট পাওয়া যায়নি। ছুরু মিয়ার কোলে কাঁদছে বাবু। রশিদ কয়েকটি সিভিটের পাতা হাতে ধরিয়ে দিল বাবুর। সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল তার। আদুরে গলায় জিজ্ঞেস করে রশিদ-কি হয়েছিল তোমার বাবু?

ভাঙ্গা ভাঙ্গা গলায় বাবু বলে-“নাল এক্তা মানুত আমাকে পেলে দিয়েতে। নীল এক্তা মানুত আমাকে দরে পেলেতে। আমি ম্যাকাইবার হয়ে গেতি।”
লাল নীল মানুষের কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল।

(এ গল্পটির প্রেক্ষাপট সত্য। বাবু চরিত্রটি আমি। আমার আব্বার নাম হাবিবুর রহমান। ফেমিলি নাম ছুরু। মায়ের নাম ফাতিমা রহমান।৯ই জানুয়ারী, আমার আম্মার ২য় মৃত্যুবার্ষিকী। আম্মাকে খুব মনে পড়ে। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। )

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×