চৌহাট্টা শহীদমিনারের প্রজন্ম চত্বরে আজ ছেলেরা এসেছে কেউ জিন্স প্যান্ট পরে, কেউ মাথায় নিশানা লাগিয়ে, কারো পিঠে ল্যাপটপ বাধা , কেউ উড়াচ্ছে জাতীয় পতাকা
মেয়েরা এসেছে কপালে বড় কালো টিপ দিয়ে, কেউ এসেছে মেকআপ ছাড়া, কেউ আবার চারিদিকে না তাকিয়ে বসে পড়েছে রাস্তায়
দাড়িওয়ালা বুড়ো এসেছে, বাবার কাধে চড়ে শিশু এসেছে...
শ্লোগান চলে মাঝে মাঝে গান চলে...
মাঝে মাঝে চুপ হয়ে যাই, আমি আসলে কি স্বপ্ন দেখছি?
শ্লোগান কন্যারা আবার শ্লোগান ধরে- তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ !!
আন্দলনে যোগ দেয়ার কারনে গতকাল রাতে আমাকে প্রান নাশের হুমকি দেয়াছিল। সব ভূলে আমি করিম বয়াতির সুরে গেয়ে উঠি - আমারে ডর দেখাওনা বুলবুলি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




