আজ দুইটা ছেলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
এই ছেলেটি আমাদের লাল সবুজ পতাকা হাতে নিয়ে সারাক্ষন পত পত করে উড়ায়। একটুও ক্লান্তি নেই। চোখে মুখে, সরু বাহুতে তার এতো শক্তি দেখে আমি অবাক হই। স্যালুট তোমায়
লাল লোকটার পর একটা কালো টি-শার্ট পড়ে আছে দেখুন একটা ছেলে। হাতে মোবাইল টিপছে। তার ব্যাগে রয়েছে চকলেট, লজেন্স ইত্যাদি। ছাত্র জনতা যখনই শ্লোগান দিয়ে ক্লান্ত হয়ে যায়। সে ব্যাগ থেকে চকলেট খুলে জনতার মাঝে ছুড়ে মারে। সবাই তার মিস্টি স্বাদ নিয়ে গলায় আবার প্রান ফিরে পায়। আবার শ্লোগান ধরে- তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। স্যালুট তোমায় ভাই।
আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসন্ত বরণ করছেন অন্যরকম আয়োজনে। বিশ্ববিদ্যালয়ের গাছতলায় চলছে ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি।
স্লোগানে স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বেলা গড়ালে এর সাথে সম্পৃক্ত হন খোদ ভিসি।
সেখানে গন সংগীত, শ্লোগান, চরমপত্র পাঠ করা হয়।
সেখানে একটি ডাষ্টবিন দেয়া হয় রাজাকারের নামে।
সব শেষে ছাত্রজনতার আদালতে কাদের মোল্লার ফাঁসি।
বাকি ছবি গুলো এখানে
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




