হে বন্ধু হে প্রিয়
২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার এ মন জেগে উঠে- যার কন্ঠ শুনে নতুন করে রবীন্দ্রসংগীত শুনার প্রেরনা পেয়েছিলাম সে হলো আবিদ। আবিদ শাহরিয়ার ছিলেন ক্লোজ আপ ওয়ানের প্রথম আয়োজনের অন্যতম সেরা তারকা। তিনি সুপরিচিতি পেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের জন্য । গানের পাশাপাশি ২০০৯ সালের ক্লোজ আপ ওয়ান ইভেন্ট উপস্থাপনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদ বাংলাগানকে তরুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করতে চেয়েছিলেন। শুদ্ধ উচ্চারণ, মার্জিত আচরণ, প্রবল দেশপ্রেম ও বাংলাগানের প্রতি অপরিসীম শ্রদ্ধা দেখিয়েছিলেন আবিদ।তার প্রকাশিত অ্যালবাম গুলো হলো—‘এত ভালোবাসি, (রবীন্দ্রসংগীত), ‘ভালোবাসার প্রহর, (আধুনিক) ও ‘নব আনন্দে জাগো’ (রবীন্দ্রসংগীত)...বিভিন্ন মঞ্চে আবিদের গাওয়া গান নিয়ে ‘হে বন্ধু হে প্রিয়’ নামে একটি এলব্যামও বাজারে পাওয়া যাচ্ছে ।
সবার প্রিয় এ গুনি মানুষটিকে কক্সবাজার সমূদ্র সৈকতের উত্তাল স্রোতে ভাসিয়ে নিতে চেয়েছিল। শরীরটি না নিতে পারলেও প্রান নিয়ে গিয়েছে। আজ ২৯ জুলাই আমার অন্যতম প্রিয় শিল্পী ও বন্ধুবৎসল আবিদের মৃত্যুবার্ষীকি। খুব মনে পড়ছে সেই দিনটির কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। টিএসসির বারান্দায় আবিদ লাল পাঞ্জাবী পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আমরা দুর থেকেই চিনতে পেরেছিলাম।তখনতো সে সুপারস্টার। সুপারস্টারদের ভাবসাব একটু বেশী থাকে। তবে আভিদ ছিল ব্যাতিক্রম। কাছে গিয়ে কথা বলতে চাইলে-খুব আন্তরিক ভাবেই আমাদের গ্রহন করেছিল। উচ্চতায় আমার সমান বা একটু বড় হবে। আমি বলেছিলাম আপনার গান ভাল লাগে। ও বলেছিল- "এ জন্যইতো গাই।" ও আরো বলেছিল- "সিলেট গেলে আপনি আমাকে নিয়ে চা বাগান ঘুরাবেন। আমরা সবাই মিলে চা বাগানে পিকনিক করবো।" আমার বাড়ি হবিগঞ্জ থেকে সিলেট অনেক দূর । জেলাও ভিন্ন তবু হবিগঞ্জকে সবাই সিলেটের সাথে মিলিয়ে ফেলে। আবিদও মিলিয়ে ফেলেছিল। পরে আমি ও কে বুঝিয়ে বলি। আবিদের কাছে রবীন্দ্রসংগীত শোনার আবদার করেছিলাম। টিএসসির বারান্দায় কোন প্রকার সংকোচ ছাড়াই ও গেয়েছিল- "আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশীনি।" এই ছিল আবিদ।
মৃত্যুদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তোমায়-হে বন্ধু হে প্রিয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন