মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী দেশের সেরা ট্যালেন্টেডদের মধ্যে একজন।

নাবিলার আগে উপস্থাপিকা শারমিন লাকিকে আমার ভালো লাগতো।

শারমিন সুলতানা রীমা হলেন একজন বাংলাদেশী জাতীয় নারী কাবাডি খেলোয়াড় যিনি ২০১০ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক বিজয়ী দলের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্রিকেটার শায়লা শারমিন ও শারমিন আক্তারতো আমাদের গর্ব।

চিরকুটের শারমিন সুলতানা সুমি আপার গান ভালো লাগে।

কাজী শারমিন নাহিদ নূপুর (শাবনূর), শারমীন জোহা (শশী) ও শারমিন আখতার নিপা (মাহিয়া মাহী)কে সারা বাংলাদেশ চিনে। আমার প্রিয় তিন অভিনেত্রী।



জানামতে ছাত্রলীগ নেত্রী শারমিন সুলতানা লিলি আপু সাহসী মেয়ে।

কদিন আগে মমতাজের পর লোকগানের যে মেয়েটির গলা সবচেয়ে ভালো লাগলো সে হলো ময়মনসিংহের মেয়ে শারমিন। আহ কি দরদ!

শারমিন নামের বাংলা অর্থ বিনয়, লাজুক। আমার মেন হয় এ নামের অর্থ হওয়া উচিত গুণী, প্রতিভাশালী। পৃথিবীর সব শারমিনদের জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



