অধ্যাপক জাফর ইকবালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী নাহিদ সাহেবের প্রথম আলোতে লেখাটা সম্পূর্ণ বাগডম্বর কোথায় ভরপুর ! Click This Link
ভেবেছিলাম এই মানুষটা শুধুই তালি পাবার জন্য কথা বলে না, কাজও করে। কিন্তু সম্মানটা উনি নিজেই নষ্ট করলেন!
বি এন পির সময় ভুয়া প্রশ্ন পত্র ফাঁসের যতো ঘটনা ঘটেছে ইনার সময় উত্তর সহ আসল প্রশ্ন পত্র ফাঁসের যতো ঘটনা ঘটেছে অন্তত ১০ গুন বেশী!বর্তমানে প্রকাশ্যে ইন্টারনেটে এবং কোচিং সেন্টারে প্রায় সব পরীক্ষার(বোর্ড ছারাও ভর্তি পরীক্ষা, সরকারি চাকুরীর পরীক্ষা)প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটছে!এইচ এস সি পরীক্ষা শুরু হবার আগেই সব বিষয়ের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে( গতবারও তাই হয়েছে), এটা জানিয়ে আমিই প্রথম ব্লগে এবং প্রথম আলোতে লেখি! Click This Link , Click This Link কিন্তু কেউই এটাকে গুরুত্ব দেয় নাই তখন!
নাহিদ সাহেব ইংলিশ দ্বিতীয় পত্রের পরীক্ষা ঢাকা বিভাগে স্থগিত করে অন্যান্য সব বিভাগে নিয়েছে।অথচ সেই ইংলিশ পরীক্ষার প্রশ্ন সব বিভাগেই ফাঁস হয়ে গিয়েছিলো! দিনাজপুর জেলার গ্রামের একটা কলেজের শিক্ষক স্বয়ং সেই দিন আমাকে জানিয়েছে যে,পরীক্ষার্থীরা সেই ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের উত্তর হাতে নিয়েই পরীক্ষা দিচ্ছে! মিডিয়া কি এই ঘটনা জানে না?নিশ্চয়ই জানে, কিন্তু জানলেও তাঁরা অনেক কিছুই প্রকাশ করে না বিভিন্ন কাড়নে!?
কতোটা বিবেকহীন হোলে,বিচার বুদ্ধিহীন হোলে ও জন্য বিচ্ছিন্ন হোলে নাহিদ সাহেবের মতো একটা তুলনামূলক ভালো মানুষও গোলক ধাঁধায় পড়ে প্রলাপ বকতে পারে এই লেখাটা তারই একটা প্রমাণ।এখন পর্যন্ত কয়টা প্রশ্ন ফাঁসের ঘটনার সুস্ট তদন্ত করে উনি বিচারের মাধ্যমে দোষীকে সামনে এনে শাস্তি নিশ্চিত করেছে? কেন এই ঘটনা বন্ধ হবে? ততদিন বন্ধ হবে না বরং আগামীতে বাড়বে, যতদিন উনি কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
যে উৎসবের সাথে নকল-বাজী হতো ৮০-৯০ এর দশকে,তার অসংখ্য ঘটনার সাক্ষী আছে আমার মতো কোটি কোটি মানুষ।শহরের ফেল করা ছাত্ররা গ্রামের স্কুল- কলেজ থেকে অনেক টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিত শুধু নকলের সুবিধা পাবার জন্য!এই অন্যায় কে বন্ধ করেছে?নাহিদ সাহেব?তথা বাআল?পরীক্ষা সেন্টারের পাঁশে প্রকাশ্যে ফটোস্ট্যাটের মেশিন বসিয় নকলের মহতসব করা হতো!এটা কে আটকিয়েছে?নাহিদ সাহেব?তথা বাআল?পরীক্ষার সময় শেষ হয়ে যাবার পরও বিশেষ কিছু ছেলে-মেয়েকে অতিরিক্ত সময়ের সুবিধা দেওয়া হতো!এই অন্যায় কে বন্ধ করেছে?নাহিদ সাহেব?তথা বাআল?নকলের সাথে সরাসরি যুক্ত ছিল স্কুল-কলেজ কর্তৃপক্ষ!তাদের সাথে কঠিন আচরণ করে কে বিরাগভাজন হয়েছে?নাহিদ সাহেব?তথা বাআল?
বি এন পির সময়ও খারাপ ছিল সত্যি কথা, কিন্তু অবশ্যই এতোটা না।নকল বন্ধ করার সমস্ত প্রশংসা পাবার অধিকার রাখে মিলন সাহেব!কিন্তু আমরা তাঁকে ধিক্কার ছাড়া এখন পর্যন্ত কিছু দেই নাই! কেন?কি ভাবে আমরা আসা করি যে এই দেশে সৎ, ভালো কাজের মানুষ তইরী হবে?সব কিছুকেই কেন আমরা বি এন পি ও বাআল এর রাজনীতি বানীয়ে ফেলি? কেন জনগণকেও এই অন্যায়ের দায় নিতে হবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


