খুঁজতে জানিনা,
শুধু করি চেষ্টার বড়াই,
চালাই চলার লড়াই।
হারা মানে হারা নয়,
সম্ভাবনার সম্ভাবনার জন্ম কেবল;
কেবল অন্ধকার পাড়ি দিয়েই
আলোর কাছে পৌছনো যায়।
ঝড়ের পরের নি:স্তব্ধতা
আসবে কেমন করে,
যদি ঝড় না ওঠে?
যদি ঘর না ভাঙে,
তবে কি তৈরি হবে
নতুন করে?
লড়াই করে বেচে থাকা মানুষ,
কেমন করে থাকবে বেচে,
যদি লড়াই যায় হেরে?
স্বপ্ন যদি নাইবা আসে তেড়ে?
যদি ভুলের পথে নাইবা বাড়ায় পা,
তবে প্রায়শ্চিত্ত শব্দটাই বৃথা।
হারা মানে হারা নয়,
শুধু সম্ভাবনার সম্ভাবনার জন্ম,
শুধু স্বপ্ন নিয়ে চলতে থাকার গল্প।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



