somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি ও ধর্ম

২১ শে জুন, ২০০৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কিছুদিন ধরে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলগুলার ইতিহাস নিয়ে কাজ করছি। কাজ করতে গিয়ে ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল এর ব্যপারে কিছু দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে। ব্লগারদের কেউ কেউএই ব্যাপারে আলোচনায় উৎসাহী মনে হওয়ায় এই ব্যপারটা শেয়ার করতে চাইছি।

বাংলাদেশের কথাই ধরি,ধরেন জামায়াতি ইসলামী নামক দলটি একক ভাবে শাসন ক্ষমতা লাভ করল। তাদের মটো হচ্ছে " আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই"। ধরেন তারা এই মটো বাসত্দবায়ন করলো। এখন ঘটনাটা কি দাড়ালো? যারা মুসলিম তাদের ক্ষেত্রে আল্লাহর আইনে তো কোন সমস্যা নাই কিন্তু অমুসলিমদের কি হবে? তাদের কাছে তো আল্লাহর কোন অসত্দিত্ব নাই(যদিও তারা অন্য প্রভুতে বিশ্বাস করে)। তাদের দৃষ্টিতে কুরআন তো বিধমর্ীদের একটা ধর্মগ্রন্থ মাত্র যেটাতে তারা বিশ্বাস স্থাপন করতে যাবে কোন দুঃখে! তারা তো মুসলিম না যে তারা কুরআন-সুন্নার আইন মানতে বাধ্য। তাদের ধর্মে ও নিশ্চয় আইন- অনুশাসন আছে ; তারা তার বাইরে অন্যকিছুতে যাবে কেন? তাহলে তাদেরকে জামায়াতি ইসলামী নামক দলটি আল্লাহর আইন মানাবে কি করে?নিশ্চয় জোর প্রয়োগ কবে নয়।

একটা রাষ্ট্রের প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছে সমান নিরাপত্তা দাবী করে। এখন যদি একটা ধর্ম ভিত্তিক দল যদি সরকার হিসেবে অবস্থান করে তবে অন্য ধর্মাবলম্বীদের( তা তারা সংখ্যাগুরু বা লঘু যা হোক না কেন) নিরাপত্তা সংকটাপন্ন হবার আশংকা অমূলক নয়। পূর্ব পাকিসত্দানের অধিকাংশ বাঙালীরা মুক্তিযুদ্ধের সময় এটায় ভেবেছিলো যে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীদিনের নাগরিকরা হয়তো একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অংশীদার হিসেবে বসবাস করতে পারবে। এখন বলেন দেখি কোন একটা দেশের কোন একটা গোষ্ঠীর( ছোট কিংবা বড়) কি এই অধিকার থাকতে পারে যাতে করে আরেকটা গোষ্ঠীর নিরাপত্তা বিঘি্নত হতে পারে বা সমাজে বৈষম্য সৃষ্টির আশংকা জাগে। ধর্ম ভিত্তিক রাজনেতিক দল কি এই ধারার অনুগামী নয়?

আরেকটা ব্যাপারও ঠিক স্পষ্ট হচ্ছে না। কোন একজন ব্যক্তি বা কোন একটা গোষ্ঠীর একটা ধর্ম প্রচারে শাসন ক্ষমতার কি এমন আনুকূল্য প্রয়োজন হতে পারে বিশেষত য়েখানে বর্তমান বিশ্বে বিরাজমান ধর্মগুলি মোটামুটি সু-প্রতিষ্ঠিত। যেমন বাংলাদেশের মত একটা দেশে যেখানে অধিকাংশ লোকই মুসলিম( এবং তাদের সনত্দান সনত্দতিরা যেখানে জন্মসূত্রে মুসলিম) সেখানে ইসলামের প্রচার-প্রসার বলতে কি বুঝি? নিশ্চয় লোকজ কে প্রাত্যাহিক জীবনে আরো বেশী করে ইসলামী অনুশাসন মেনে চলতে আগ্রহী করে তোলা। এটা করতে তো রাজনৈতিক দল গঠনের প্রয়ৌজন নাই।একটা সামাজিক আন্দোলোন এক্ষেত্রে অধিকতর ভালো ভূমিকা রাখতে পারে। তাছাড়া শক্তি দেখিয়ে ইসলাম কায়েম করানো কি ইসলাম নিজেই অনুমোদন করে?( জানামতে অন্য কোন ধর্ম ও অনুমোদন করে না)

আমি তো আমার টা বললাম,আপনারা আপনাদের মতটা জানাবেন দয়া করে।আমি একটু অস্বস্তি বোধ করছি এই ব্যাপার গুলা দেখে ; আপনাদের দৃষ্টিভঙ্গিটা হয়তো আমাকে সাহায্য করতেদ পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×