বাক স্বাধীনতার এপিটাফ
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা বলার সুযোগটা নেই
ট্যাংগো কীবা ভাইবারে,
শকুন চোখে খুজছে পুলিশ
কে কথা কয় সাইবারে!
বাক স্বাধীনের কাঠ কফিনে
শেষ পেরেকও বসবে ঠিক,
দেখছি আবার স্বৈরাচারী
নিচ্ছে দখল চতুর্দিক।
বললে কিছু গুল্লি হবে
করসফায়ার ফাকতালে,
কিংবা জেলে পচতে হবে
তথ্য আইনে আটকালে।
দেশটা নাকী স্বাধীন মোদের
বাইরে যেতেই ভয় লাগে,
কখন আবার তেলের বোমা
হুট করে এই গায় লাগে।
জলে কুমির স্থলেতে বাঘ
বাগধারাটা সত্য আজ
জীবন এখন টিকিয়ে রাখা
সত্যি ভীষণ কঠিন কাজ।
কুকুর যেমন হাড্ডি নিয়ে
মাতিয়ে ফেলে হাট বাড়ি,
চেয়ারলোভী নেতারা আজ
সেই ব্যবসার কারবারী।
তোর বা আমার জীবনটুকু
দাম কী আছে কিছুই তার,
আমরা তাদের কেনা গোলাম
দেশতো তাদের বাপ দাদার।
বাঁচতে চাওয়ার স্বাধ রেখে বাদ
আখেরাতের স্মরণনে,
খোদার কাছে কেদে কেটে
কম কষ্টের মরণ নে।
***★***★***★****
Courtesy- Habibur Rahim
। কবিতাটা অসাধারন লাগলো। তাই শেয়ারিং.।.।.।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন