somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউঃ দেশে বিদেশে

২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখকঃ সৈয়দ মুজতবা আলী
প্রকাশকঃ বিশ্ব সাহিত্য কেন্দ্র
আকারঃ ২৩২ পৃষ্ঠা।
দামঃ ১৮০ টাকা। [আমি ৪০% কমিশন চলাকালীন সময়ে কিনেছিলাম]। এখন ২৪০।


প্রথমে বইয়ের বাইন্ডিং। বিশ্ব সাহিত্য কেন্দ্র ভাল কাগজে চমৎকার বাঁধাই করেছে। ধরা বেশ সুবিধাজনক। ভেতরে একটি ফিতাও দেওয়া। পড়ার পরে সেটা ঠিক রাখতে কোন সমস্যা হয় না।


ভাষার দিক দিয়ে বইটি অসাধারণ। জটিল ব্যাক্যের আধিক্য নেই। অপ্রয়োজনীয় ইংরেজি শব্দের ব্যবহার একদম নেই। সুখপাঠ্য কাহিনী। তবে বইটি প্রায় ৮০ বছর আগে লেখা হয়েছে। আমাদের বর্তমান প্রচলিত বাংলার চেয়ে কিছুটা আলাদা তবে তাতে রস গ্রহনে খুব বেশি সমস্যা হবে না।


এটি এখন পর্যন্ত আমার পড়া সবচেয়ে অসাধারণ ভ্রমন কাহিনী। কাহিনী শুরু এবং শেষের স্থানও বেশ অভিনব। বইটি শুরু হয়েছে একটা ট্রেন স্টেশন থেকে এবং শেষ হয় বিমান বন্দরে। লেখক কর্মসূত্রে কাবুল যান। ট্রেনে করে কোলকাতা থেকে কাবুল যাওয়ার ঘটনা, তার সাথে দেখা হওয়া বিভিন্ন ব্যক্তি, এলাকা, এলাকার ইতিহাস, রীতি-আচার, উপকথা, ঘটনা খুবই চমৎকার রসাত্বকভাবে বর্ণনা করে গেছেন। কিছু চরিত্র মনে দাগ কেটে যাবে। লেখকের জাদুকরি কলমে আব্দুর রহমান, আহমদ আলী, দোস্ত মুহাম্মাদ, মৌলানা আপনার সামনে জীবন্ত চরিত্র উঠেছে। এদের ভুলতে অনেক সময় লাগবে। অনুভব করতে পারবেন আবদুর রহমানের সারল্য, কাবুলের পাহাড়, বরফ, বাজার আর রাজনৈতিক ডামাডোলর সময়কে।


সমালোচনাঃ
এক প্রসঙ্গে লেখক এই পঙক্তি উল্লেখ করেছেন,
“বাঙাল বলিয়া করিও না হেলা
আমি ঢাকার বাঙাল নহি গো” -[৬৭ পৃষ্ঠা]


লেখকরে জন্মস্থান এবং পিতার বাড়ি সিলেট। তবে তিনি বড় হয়েছেন কোলকাতায়। পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে। তিনি সেই সময়ে কোলকাতার সাহিত্যিকদের পূর্ব বাংলার প্রতি যে সাম্প্রদায়িকতা এবং সংকীর্ণতা ছিল তার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেননি [সে সময়ে সিলেটকে বিবেচনা করা হত আসামের অংশ]।


“ মা মেরি ও যিশুর যে গল্প বললে সে হল বাইবেলি কিচ্ছা। মুসলমান-শাস্ত্রে আছে, বিবি মরিয়ম খেজুরগাছের তলায় ইসা-মসিহকে প্রসব করেছিলেন।
বিবেকবুদ্ধি- সে কী কথা! ডিসেম্বরের শীতে মা মেরি গাছ তলায়?
বেয়াড়া মন- কেন বাপু, তোমার বাইবেলেই তো রয়েছে, প্রভু জন্মগ্রহন করলে পর দেবদূতরা সেই সুসামাচার মাঠের মাঝখানে গিয়ে রাখাল-ছেলেদের জানালেন।গয়লার ছেলে যদি শীতের রাতে মাঠে কাটাতে পারে, তবে ছুতারের বউই পারবে না কেন। শুনি? তার ওপর গর্ভযন্ত্রণা-সর্বাঙ্গে তখন গলগল করে ঘাম ছোটে!!
ধর্ম নিয়ে তর্কাতর্কি আমি আদপেই পছন্দ করিনে। দু-জনকে দুই ধমক দিয়ে চোখ বন্ধ করলুম ” -[৪৯ পৃষ্ঠা]


এই অংশটা ইসলাম নিয়ে পাঠকের মনে একটা বড় ধরনের খটকা ঢুকিয়ে দেবে। এবং সেটাই যোক্তিক। ফিলিস্তিনে ডিসেম্বরের বরফ পরা রাতে বাইরে বাচ্চা জন্ম! আবার মেষ পালক বালকেরা! ফিলিস্তিনে এরা কখনো শীতের রাতে বাইরে থাকে না বা থাকার কারনও নেই।


তবে আমি এই অংশ পড়ে বেশ অবাক হয়েছি কারন লেখক তুলনামূলক ধর্মতত্বের উপর পড়াশোনা করেছেন অথচ এটাই জানেন না যে ইসলাম বা বাইবেল কোনটিই বলে না জিসাস ক্রাইস্টের জন্ম ২৫ ডিসেম্বর। জিসাস ক্রাইস্ট জন্মের ৩৩৬ বছর পর প্রথম উনার জন্ম ২৫ ডিসেম্বর হিসেবে পালন করা হয়। এটা মূলত প্যাগান রোমানদের সাটুরলানিয়া উৎসব। খৃষ্টান ধর্ম গ্রহণ করে তারা তাদের উৎসবগুলোকে নতুন নাম দিয়ে খৃষ্টান ধর্মের উৎসব বানায়। এরও কয়েক বছর পরে পোপ জুলিয়াস ২৫ ডিসেম্বরকে জিসাস ক্রাইস্টের জন্ম তারিখ বলে ঘোষণা করে। ইসলামি স্কুল অব থট গুলোর মতে ঈসা মসিহ আঃ এর জন্ম গরমের দিনে, শীতে না।


[[[
মদ রুটি ফুরিয়ে যাবে।
প্রিয়ার কালো চোখটি ঘোলাটে হয়ে যাবে।
কিন্তু বই খানা অন্তত যৌবনা।
-ওমর খৈয়াম
বই পড়ুন!

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৬
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×