বুধবার বিকাল পাঁচটার দিকে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটার দিকে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত-শিবিরকর্মীরা সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল করার জন্য স্লোগান দিতে শুরু করে।
এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়।
এক পর্যায়ে বাজারের চারিদিক থেকে জনতা এসে তাদের ঘিরে ফেলে। এতে মিছিলকারী ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে পিটুনি দিয়ে পুলিশে দেয় তারা।
জনতা এইবার ক্ষেপেছে রাজাকারদের রক্ষা নাই , শুধু এই আন্দোলন শাহবাগে নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে , সবার দাবী এখন একটাই রাজাকারদের ফাসি চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



