somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর স্যারের সান্নিধ্যে একদিন ..

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ২০১১ সালের মে মাসের ২য় সপ্তাহের দিকের ঘটনা। তখন চাকরীর জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। প্রতিদিনই বিডি জবস্ এর মাধ্যমে নিয়মিত কয়েকটি জায়গাতে সিভি পাঠাতে ছিলাম। এর মধ্যে একটি হলো মধুমতি টাইলস্ লিমিটেড। বিডি জবস্ এ দেখলাম সেখানে কিছু সংখ্যক এক্সিকিউটিভ পদে এবং এইচ আর-এডমিন পদে কর্মকর্তা নিয়োগ করা হবে। সেখানে চেয়েছিলো একাউন্টিং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বিবিএ/এমবিএ অগ্রাধীকার। যদিও আমি এই ব্যাকগ্রাউন্ডে না তবুও কেনো জানি সিভি মেইল করলাম। তখন চাকরীটা অনেক দরকার ছিলো। কয়েকদিন পর ফোন এলো এবং পরীক্ষার জন্য এডমিট কার্ডও পেলাম। প্রায় ৩০ জনের মত নিউ ইস্কাটনের অফিসে লিখিত পরীক্ষা দিলাম। অল্প নম্বরের ব্যবধানে প্রথম হলাম। যদিও অন্য ব্যাকগ্রাউন্ড ছিলো এই জন্য হয়তো প্রাথমিক সিলেক্টেড হলাম। ঐ দিনই ভাইভা দিলাম। আর পরীক্ষা সহ ভাইভা নিয়েছেন স্যাঁরের দুই মেয়ে যারা ডিরেক্টর আর স্যারের এক মেয়ে জামাই (তিনিও একটি কোম্পানির মালিক)। রেজাল্ট পরে জানাবে বলেছিলো। কয়েকদিন পর ফোন এলো যে আমি ফাইনালি সিলেক্টেড এবং কোম্পানি এর এমডি (গোলাম সবুর স্যার) এর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। একদিন ডেট দিলো দেখলাম ঐ দিন আমাদের চার জনকে ডাকা হয়েছে। তখন ভালই অনুভূতি হলো, চাকরিটা হয়তো কনফার্ম।
আমরা ওয়েটিং রুমে বসে আছি, আমাদের মত আরও কয়েকজন সেখানে ছিলো তারা সবাই স্যারের এলাকা থেকে এসেছে সবাই স্যারের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা বলার জন্য। সম্ভবত ১.৩০ টার দিকে স্যার এলেন আর ওয়েটিং রুম দিয়ে যেতেই আমরা বুঝতে পারলাম এটাই এমডি স্যার আর সবাই উঠে দাড়ালাম। স্যার আমাদের দেখে ইংরেজীতে কথা বলতে শুরু করলেন এবং একটু লাউডলি। আমরা একটু থতমত খেয়ে গেলাম। কারন আমাদের সবারই মনে হলো স্যার অনেক গম্ভীর প্রকৃতির। এরপর স্যারের পিএস আমাদের ব্যাপারে সব কিছু স্যারকে বললো ।

কিছুক্ষন পর আমাদের একজন একজন করে ডাকা শুরু করলো। আমি যখন ভিতরে ঢুকলাম একটু ভয়েই ছিলাম; ঢুকেই দেখি স্যার মাত্র খাওয়া শেষ করলেন। মনে মনে সস্তি পেলাম এখন হয়তো স্যারের মনটা অনেক ঠান্ড থাকবে।
যা ভেবেছি তাই, স্যার অত্যন্ত আন্তরিক হয়ে আমার নাম থেকে শুরু করে সকল কিছু শুনলেন। স্যারের মেয়েরা আমার ব্যাপারে স্যারকে অনেক পজেটিভ বলতে লাগলেন। যেমন পরীক্ষায় প্রথম হওয়া...। শুনে ভালই লাগলো। সেখানে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান যিনি স্যারের স্ত্রী; আর ছিলেন মেয়ে জামাই।
স্যার বললেন প্রতিষ্ঠানের বেশিরভাগ কর্মকর্তাই এলাকার এবং আত্মীয় স্বজন, এখন দুই মেয়ের উপর চালানোর দায়িত্ব দিয়েছেন তারা এখন মেধার মাধ্যমে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্যই তোমাদের নিয়োগ দেয়া।
-তবে এর আগেও কয়েকজনকে নিয়োগ দেয়া হয়েছিলো , তারা বেটার জব পেয়ে চলে গেছে। আর তাই এখন সিদ্ধান্ত নেয়া হয়েছে মিনিমাম সময় সার্ভিস দেয়া আর এ জন্য একটা আন্ডারটেকিং দেয়া। তবে মূল কাগজপত্র জমা দেয়া লাগবে না।
এই কথা বলে আমাকে ১০ মিনিট ভাবার সময় দিলেন । আমার যেহেতু ঐ মুহূর্তে জবটা অনেক দরকার ছিলো আর তাই বাইরে এসে মোবাইলে আমার ফ্রেন্ডস সার্কেলে কয়েকেজনকে(যারা তখন ব্যাংক জব করছিলো) ফোন দিয়ে সব জানালে সবাই সাহস দিলো যে এটা কোনো বিষয়ই না। যতই কিছু বলুক তাঁরাও জানে বেটার জব পেলে কেউ থাকবে না। এটা একাটা শর্ত যা সবাই নিয়ে থাকে। আমিও সাহস পেলাম।

কিছুক্ষন পর স্যার (গোলাম সবুর স্যার) আবার ডাকলেন আর সিদ্ধান্ত জানতে চেয়ে একটু একটু হাসলেন। আমি রাজী আছি শুনে স্যার এইবার অনেক সহজ করে বললেন যে, আমি বিষয়টা নিয়ে ভয় পেয়েছিলাম কি-না। আমি উত্তর দিতেই স্যার বলতে লাগলো আমি আরও কোথও চাকরীর পরীক্ষাতে অংশগ্রহন করেছি কি-না, ওয়েটিং এ আছি কি-না। যদিও তখন কয়েকটি ব্যাংকে পরীক্ষা দিয়েছি এবং ভাইভাও দিয়ে আছি কিন্তু একটি মিথ্যা বলেছিলাম যে, না কোথাও দেই নি। এটাই প্রথম। এখন এটা অনেক খারাপ লাগছে যে, অত ভালো একজন স্যারের নিকট মিথ্যা কথা বলেছি। আর যিনি এখন নেই! /:)
সবশেষে যে কথাটি স্যারের নিকট থেকে শুনলাম,ভালো লাগলো। স্যার বললো বেটার জব পেলে যাবে এটা আমরাও জানি আর সমর্থনও করি।
ঠিক আছে কালকে এসে এপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেও। আর যেকোনো সমস্যায় আমার ঐ মেয়েকে (স্যারের একজন মেয়ে যিনি অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করে এসে এখন ডিরেক্টর) ফোন করবে। আর দুপুরে অবশ্যই লান্চ করে যাবে।

এরপর কয়েকদিন জব করার সৌভাগ্য হয়েছিলো নিউ ইস্কাটন অফিসে এর পর কয়েকদিন বসেছিলাম সাভার যেতে গেন্ডা এলাকায় স্যারের বৃহৎ প্রতিষ্ঠান মধুমতি টাইলস্ লিঃ এডমিন অফিসার হিসেবে।
সেখানকার যে বিষয়টি এখনও ভুলতে পারি না, স্যার সহ তাঁর মেয়েদের, তাঁর স্ত্রীর সুন্দর ব্যবহার আর কোম্পানির নিজস্ব তত্তাবধানে লান্চের ব্যবস্থা যেনো বাড়ীর মত পরিবেশনা।

গতকাল স্যারের এমন খবর শুনে মর্মাহত হয়েছি বিশ্বাস করতে পারছি না যে, স্যাঁর আর নেই ।:((
স্যারের পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা, স্যারের আত্মার চির শান্তি কামনা করছি আর স্যারের পরিবার যেনো এই শোক কাটিয়ে উঠতে পারেন।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×