এত দিন কোথায় ছিলে?
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন আগে একটি উপন্যাস লেখা শুরু করেছিলাম। ২ পর্ব লিখেছি। এর পর মনটা হঠাৎ করে উদাস হয়ে যায়। কিছুতেই আর কিছু ভাল লাগে না। কিছুতেই মন বসাতে পারছি না লেখায়। শুধু মন কাকে যেন চায়। আর সেদিন সামসু ভাইর জীবনের কিছু আজাব নামা পড়ার পর আরও মনটা খারাপ এবং উদাস হয়ে গেল। একজন মানুষ একজন মানুষকে এত ভালবাসতে পারে। মনটা খারাপ হওয়ার কারণ হল আমার জীবনে কেউ আসেনি কখনো। আমাকে এভাবে কেউ ভালবাসেনি। কেন কেন? আমার কি যোগ্যতা নেই? নাকি আমার ইচ্ছার অভাব রয়েছে? জানি না কোনটা ঠিক। তাইতে মন খারাপ করে ব্লগে ব্লগে ঘুড়ি। এর মধ্যে আবার উল্টো ঝামেলা হল কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আর ক্লাশ না থাকায় কাজ খুজছি। কিন্তু পাচ্ছি না। সব মিলে মনটা খুব খারাপ। খুব দেশে যেতে ইচ্ছা করতেছে। কিন্তু দেশে গিয়ে কি করব? দেশে ফোন করি না। কার কাছে করব? মা আছে কিন্তু কথা তো তার সাথে নেটেই সেরে ফেলি। বোনদের সাথে কথা হয় তারপরেও কি যেন একটা বাদ থেকে যায়। বন্ধুদের কাছে যখন ওদের প্রেমিকাদের কথা শুনি তখন খুব হিংসে হয়। যেমন হিংসে হয় সামসু ভাইকে। জানি না জীবনে কখনো কেউ আসবে কিনা। যদি আসে তাহলে তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে-
"এত দিন কোথায় ছিলে?"-------------------------------------------------------------------------------
স্বপ্ন দেখা ভুলে গেছি তাই আর স্বপ্ন দেখি না ...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন