ব্লগে একটিভিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যে নানা পোস্টই আসছে।
একটি আমি নিজে দিয়েছি: ব্লগের বর্তমান পরিস্থিতি, এই কঠিন সময়ে ব্লগারদের অবশ্য করণীয় কাজের লিস্ট (সবার দৃষ্টি আকর্ষণ করছি)
ভুয়া মফিজ দিয়েছেন একই রকম বক্তব্যের আরেকটি পোস্ট: আসুন, আবার ঝাপিয়ে পরি......
কাজের কাজ যে কিছুই হয়নি তা নয়, আমার মনে হয় কিছুটা বেড়েছে ব্লগার একটিভিটি। তবে এখনো তা স্বাভাবিক সময়ের অর্ধেকেরও কম। এই সময়ে ব্লগে প্রচুর মানুষ থাকে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্লগারের সংখ্যা ৭০ থেকে ১০০র কাছাকাছি হয়। আর এখন কি অবস্থা তা দেখতেই পারছেন। ব্লগে আমার যারা পরিচিত তারা সবাই আসছেন। আমি বেশিকিছু করতে পারছিনা তাই।
তবে ফেসবুক সহ অন্যকোন মাধ্যমে যদি আপনার কোন পরিচিত ব্লগার থেকে থাকেন, তবে দয়া করে লগইন করার উপায়টি তাদের সাথে শেয়ার করুন। কি হলো বসে আছেন কেন? আরেকটি ট্যাবে ফেসবুক, ইমেইল ইত্যাদি অন করে জলদিই দলে দলে পরিচিত ব্লগারদেরকে ডেকে আনুন। তাদেরকে জানান, খুব সহজেই ব্লগে ঢুকে আগের মতো ব্লগিং করা যাচ্ছে। তারা যদি এখন ব্লগিং না করেন তবে হয়ত ব্লগ এমন অচল অবস্থায় যাবে যে পরে সামুর মাটিতে কিছু লেখার সুযোগটা পুরোপুরি হারাবেন। সামুতে লগইনের উপায় নিচে দেওয়া হলো। শেয়ার করুন নিজের সকল সামাজিক মাধ্যমে।
অনলাইনে আছেন অংশে "৬০ জন ব্লগার" যেন দেখা যায় সেটাই লক্ষ্য! সর্বোচ্চ চেষ্টা করুন। যারা লগইন করতে পারছেন তারা সবসময় লগডইন থাকুন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





