somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যর্থ প্রেমের ধারাবাহিক পর্ব-২

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি সোজা এসে আমার টেবিলে আমার উল্টোপাশে বসে পড়ল। তার হাতে একটি লাল গোলাপ পুরো প্রস্ফুটিত নয়, কলি থেকে সবেমাত্র দুয়েকটি পাপড়ি একটু ছড়িয়ে দিয়ে ফুলটি মাত্র ফোটার প্রস্তুুতি নিচ্ছে। কানাডায় আমার পরিচিত বলতে তেমন কেউ নেই, আর মেয়েটিকে আগে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। কারণ এত সুন্দরী একটি মেয়ে দেখে মনে হচ্ছে বাঙালী কারণ আপাদমস্তক পোশাকটি বাঙালী ধরণে পরা যদিও ভারতের কিছু কিছু এলাকার মেয়েরাও সালোয়ার-কামিজ পরে কিন্তু তাদের পরার ধরণটা বাংলাদেশের মত নয় বলে তাকে পুরোপুরি বাংলাদেশী বলে ধরে নিলাম। আমার বিশ্ময়ের ঘোর কেটে যেতে দেখি সে তার হাতের লাল গোলাপের কলিটি আমার দিকে বাড়িয়ে দিয়ে পরিষ্কার শুদ্ধ বাংলায় বলল:
-শুভ পহেলা ফাল্গুন।


ছবি: গুগল।
আজ বসন্তের প্রথম দিন অর্থাৎ কি না ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখ আমার একদমই খেয়াল ছিল না, এইসব বিশেষ দিন বিশেষ সময় এসব আমার খেয়ালে একদমই থাকে না।
আমি তার চোখের দিকে অপলক তাকিয়ে রয়েছি, আর সে ফুলটি হাত বাড়িয়ে আমার সামনে ধরে রেখে কিছু বলছে কিন্তু আমার কানে প্রবেশ করছে না.... অবশেষে সে একহাতে ফুলটি ধরে রেখে আরেকহাতে একটি গ্লাস দিয়ে টেবিলের ওপর মৃদু আওয়াজ করতেই আমার মোহাচ্ছন্নতা কেটে যায়। আমি এবার তার কথা শুনতে পাচ্ছি।
-কি ব্যাপার ফুলটা নিবেন না, আমাকে কি আপনার চিড়িয়াখানার কোন প্রাণী বলে মনে হচ্ছে এভাবে দেখছেন? আমি সেই কখন থেকে আপনার সামনে ফুলটি ধরে বসে আছি আর আপনি কানার মতো আমার দিকে চেয়ে আছেন কোন কথাই বলছেন না, ফুলটি কি নিবেন?
আমি এবার হাত বাড়িয়ে তার ফুলটি হাতে নিয়ে নিজের অজান্তেই নাকের কাছে তুলে নিয়ে ঘ্রাণ শুকতে চাই কিন্তু অবাক হয়ে খেয়াল করি ফুলটি আমার ঠোটের উপর আলতো করে ছুঁইয়ে আমি ধরে রেখে তার দিকে আবারও অপলক তাকিয়ে রয়েছি।
- আপনি কি আমাকে চেনেন?
- চিনি না মানে আপনার মত এমন একজন বিশ্বখ্যাত সুদর্শন মানুষকে না চিনলে তো আমার বাংলাদেশী পরিচয়টা মিথ্যে হয়ে যাবে না।
- কিন্তু আমি তো আপনাকে চিনি না।
- আমাকে চেনাটা এতটা জরুরি নয়, আপনি আমাদের য়ুনিভার্সিটিতেই সেদিন আপনার পেপারটা পড়েছিলেন।
- ও, আচ্ছা... এবার বুঝতে পারলাম... আপনি ....
- জ্বী না আপনি কিচ্ছু বুঝতে পারেন নি!
- না, মানে আপনি নিশ্চয় পেপারে উল্লেখিত কোন একটা প্যারা বা চ্যাপটার বুঝতে পারেন নি, আর তাই বোঝার জন্য আমার পিছু পিছু সেই তখন থেকে ঘুরছেন।
- একটা কথা বলি?
- জ্বী বলুন।
- পেপারটি কি সত্যিই আপনি নিজেই লিখেছেন? মানে ওটা কি সত্যিই আপনার নিজের গবেষণা ছিল?
- মানে? কি বলতে চান আপনি?
- মানে আপনার মত এমন বুদ্ধু, হাঁদারাম একজন মানুষ কি করে অমন একটা জটিল বিষয়ে এমন সুন্দর সহজ করে গবেষণাপত্র প্রকাশ করে সেটা ঠিক বুঝতে পারছি না।
এই কথা শুনে তাজ্জব হয়ে আমি তাকাতেই দেখি, এই মেয়ে আবার কথা বলা শুরু করল......
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×