
আমার কোনো লেখা নিয়েই আমি অতোটা বিশ্বাসী হতে পারি না যে নিজের লেখার স্বপক্ষে তর্ক করতে পারি। বরং অনেক সময়ই নিজের লেখা নিয়ে নিজের কাছেই কুঁচকে থাকি। বারবার নিজেকেই শুনাতে থাকি। তারপরও নিজের উপর জোর করি না।
শিল্পের ক্ষেত্রে এটা আমি বিশ্বাস করি আমি যেটা পারবো না সেটা আসলে শত চেষ্টা করেও হবে না। চেষ্টা করে শিল্প হয় বলেও আমি বিশ্বাস করি না। আমার নিজের মধ্যে যেটা নেই সেটা আমি কখনোই পারবো না। সে কারণে বন্ধুদের কেউ ভালো লিখলে আমার ঈর্ষা হয় না। কারণ সে তার লেখা লিখবে আর আমি আমার লেখাটাই লিখবো। নিজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাস-অবিশ্বাস আমাকে এলোমেলো করে রাখে। সেইসব এলোমেলো দিনের বমি 'মাথার এপ্রোান'। দীর্ঘ কবিতার বই।
২০১৬ সালের শেষ দিক থেকে ২০১৮ সালের প্রথম দিকে লেখা ১২টি কবিতা নিয়ে ‘মাথার এপ্রোন’ পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে আমার ৪র্থ কবিতার বই ‘মাথার এপ্রোন’। ‘মাথার এপ্রোন’ বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। আল নোমানের প্রচ্ছদে ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার কাটাবনে অনুপ্রাণনের শোরুম ও অনলাইন বিপণন মাধ্যম রকমারি ডটকমে।
বই: মাথার এপ্রোন
লেখক: সানাউল্লাহ সাগর
ধরন: কবিতা
প্রকাশকাল: এপ্রিল ২০১৯খ্রি.
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
মলাটমূল্য: ১৬০ টাকা
পৃষ্ঠা: ৬৪
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




