somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘ কবিতা।। পথরেখা ।। সানাউল্লাহ সাগর

১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি যে পর্যন্ত এসেছো
অথবা আসোনি ভেবে পার করছো
গচ্ছিত বিকেল
ফুলে ভরা টব
জনৈক নিরাপদ!
সাধু হওয়ার ইচ্ছে ছিলো তোমার
বহুদিন অহংকার তাড়া করেছো খুব—
একলা হওয়ার গুন ছিলো যতদিন।
পুরানো বাক্সে তোমাকে খুঁজে পায়নি কেউ
যতো পিচ্ছিল আছো এখন—
পড়শিরা দেখেনি কোনোদিন।
তোমার এমন রক্তাভ দিনে
ছয়লাব হয়ে আছে
বিকালের ভাঁজ;
শকুনের তাজে
নিন্দিত ময়দান—

কথারা ফসলের স্রোতে
উঠে গেছে গোলায়
শোধ দেওয়া হবে না আর;
তোমার বাহারি জমিন
আমনের দিনে যাকে কেউ
ছুঁয়ে ছুঁয়ে শুয়ে গেছে ক্ষেতে—

কালো নাওয়ের লেজ ধরে
তোমার বাড়ি পথে ছুটে গেছে দল
চিঠির তোরঙ্গে জমানো ছিলো যত
মসৃন গোপন—
অদূর আহ্লাদে প্রিয়জন ভেবে
নাকে-মুখে জড়িয়েছে সুখ!
কেতাবি আগুন ক্লান্ত তাঁবুতে
ঘুমিয়েছে এই;
সমগ্র ঘ্রাণেই প্রবাহিত হ্রদ।
করুণার মতো রয়ানি গায়—
বাঁয়ের নদী পাড় হয়ে
সংকীর্ন ভৌতিকে ডুবে গেছো তুমি;
নোক্তার মতো বিজলির
বুকে এঁটে দিয়ে দিন—
সাপের খোলস ছড়িয়েছো জ্বর।

সড়কের চারদিকে নগ্ন প্রহরীরা
কতো কতো জেগে আছে তোমার—
বিশ্বস্ত হাতলের ছবি বুকে নিয়ে
কেটেছে তাদের।
এখনো লাটাই ছেড়ে দিতে রোদ উঠে যায় দেশে
অদৃশ্য জামানায় কবুতর বেশি
হাহাকার করে;
অনাগ্রহে পুড়ে যায় ঘুড়ি।
তুমি কাঠবাদামে থাকো
শুকানো দৌড় তোমাকে পড়ে নিতে
পুড়ে যাবে রোডে—

অগ্রাহয়ন আসে তোমার পায়ে
মাঘের ঘামে মুখিয়ে আছে সবুজ
পালাকার হাটে চলে যাচ্ছে মোট
হাতখালি দল নুয়ে আছে থির
মুখের লালায় মাটির জ্বর;
—আবার
যেন অশ্লীল থাবায় মরে যাচ্ছে
সাহস।

আহা মঞ্চের মুখ
তোমারও শোভন ভিড় ঠেলে জ্বলার;
আগুনের ঘরে বসবাস নেই কোনো সলতের।
তোমাকে একা—
তোমাকেই ডাকে সবালক ডিঙি;
মহিষের ছবি,
হাটে ও হাটের সুবাসিত ধুলো
মোলায়েম হয়ে কারুকার্য করে
চলে যায় মোড়ে।
মহড়া শেষে বাড়ি ফিরে আসে
সহিসের মাঝি;
অন্ধতা মুছে বিগলিত গানে
মদিরার শোক শেষে সহবাস জাগে;
ভাঙা আলতার দ্রোণে!

আরো কোনো মহড়া থেকে
ডাক আসে তার মহাজন কূলে
শ্লোক জানা পাঠিকারা ভেবে ভেবে শেষ—

তোমার জামায় জমানো আছে
কতো রক্তের পাহাড়,
মিথ মৃত্যুর রহস্য ভাসে ফুলেল স্বরে,
ঘোরের কণ্ঠরা সয়ে যায় ভোর
ক্ষীণকায় সংসারে তোমাকেই পুড়ে,
পোড়াতে সাংহার।

৪ মে ২০১৮ খ্রি., কোটবাড়ি, কুমিল্লা।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×