হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে ‘সহবাস’ উপন্যাস
১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সালে ‘সহবাস’ লেখার সময় একটানা অনেক দিন সেলফোন বন্ধ রেখেছিলাম। দীর্ঘ সময় এফবিতেও ছিলাম না । লেখার খসড়া তৈরি হওয়ার পুরো সময়টা উপন্যাসের চরিত্রের মধ্যে ডুবে থাকতাম। তখন মিরপুর থেকে এসে ধানমন্ডিতে অফিস করতাম। আসতে যেতে গড়ে প্রায় ৩/৪ ঘন্টা লাগতো। এই সময়টা আমি বাসে ঘুমিয়ে নিতাম। কারণ রাতে ঘুম হতো না। প্রায় রাত চরিত্রের বিন্যাস নিয়ে ভাবতাম সকালে অফিসে এসে হাতের কাজ শেষ করে অফিসে বসেই লিখতে শুরু করতাম। আর এই পুরো উপন্যাসের খসড়াটা অফিসে বসেই তৈরি হয়েছিলো। লাঞ্চের আগে লেখা শুরু করলে লাঞ্চ করে লেকে গিয়ে বসে থাকতাম। একা একা হাঁটতাম। মানুষ দেখতাম। আবার অফিসে ঢুকে লেখা শুরু করতাম। এভাবে প্রায় দুমাস নির্ঘুম থাকার পর ‘সহবাস’র একটা খসড়া তৈরি করতে পেরেছিলাম।
আর গত চার বছরে ১০/১২ বার এডিট করেছি পাণ্ডুলিপিটি। কখনো ৫/৬ হাজার শব্দ লিখেছি। আবার ফেলে দিয়েছি তারও বেশি। সবশেষ কাটাকুটি শেষে পাণ্ডুলিপিটি এখন প্রকাশকের হাতে। আগামি অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে ‘সহবাস’ উপন্যাসটি।
ধানমন্ডি, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন