নোয়াখালীর ঘটনা নতুন কিছু নয়...
০৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোয়াখালীর ঘটনা নতুন কিছু নয়। কিংবা বিচ্ছিন্ন কিছু নয়। যারা গ্রামে বসবাস করেন তারা এটা জানেন গ্রামে এটা নিত্য দিনের ঘটনা। বাংলাদেশের কোনো না কোনো গ্রামে প্রতিদিন এমন কিছু ঘটে। যার প্রায় ৯৯ ভাগই গ্রাম কিংবা উপজেলার বাইরে যায় না। মানুষ জানতে পারে না। জানতে দেয়া হয় না। আর এরকম ঘটনায় বেশিরভাগ সময়ই দেখা যায় সরকার দলীয় লোকজন জড়িত থাকে। এসব স্থানীয় পর্যায় শালিশ করে পুলিশ-সাংবাদিকদের সমন্বয়ে ধামাচাপা দেয়া হয়। এবং বেশির ভাগ ক্ষেত্রেই যিনি নির্যাতিতা তিনি জরিমানা দিতে বাধ্য হন। চুপচাপ এলাকা ছাড়তে বাধ্য হন।
এই ঘটনা যারা ঘটিয়েছে এরা দূর দেশের কেউ নয়। এরা আমি-আপনি কিংবা আমাদেরই ভাই-বন্ধু কিংবা পরিচিতজন। আমরা যে কোনো ঘটনায় ব্যক্তি দোষ খুঁজি। কিন্তু যে কোনো ব্যক্তি দোষের চেয়ে বড় হলো সিস্টেম। সিস্টেমই এদের তৈরি করে এবং প্রশ্রয় দেয়। এই ঘটনা বাংলাদেশের প্রচলিত ঘটনার অংশ। এর থেকে উত্তরণ ঘটাতে হলে শুধু ব্যক্তি দোষ বিবেচনায় আনলেই হবে না। যে সমাজ এইসব ভয়ংকর নিয়মে আটকে গেছে তাকে পরিশুদ্ধ করতে হবে। আর সেটাও আমাকে-আপনাকেই করতে হবে। সেটা মঙ্গল গ্রহ থেকে কেউ এসে করে দিবে না। প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজেকে-নিজের পরিবারকে পরিশুদ্ধ করার চেষ্টা করলেই একসময় এই বিভিৎসতা থেকে আমরা রেহাই পেতে পারি। না হলে এরকম ব্যক্তি এই সমাজে-এই দেশে একবার-বহুবার-হাজারবার তৈরি হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন