somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৩০

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশনীলা
তোমাকে প্রতিদিন লেখার মতো,অনেক রকম খবর আছে।এই যেমন আমার খুব ইচ্ছে যদি আমার হও,
প্রতিদিন দেখতে আসার সময় তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবে আর হাতে থাকবে ডাটাওয়লা বড় গোলাপ।নিশ্চই গোলাপ ফুল তোমার খুব প্রিয়?
আমি চাই,তুমি কখনো চুল ছোট করবে না,লম্বা চুলে খোঁপা করবে,সেই খোঁপাতে ফুলের মালা গুঁজে দিব প্রতিদিন,
তুমি তখন খুব ব্যস্ততার ভান করে ফুসকা খেতে খেতে বলবেঃ
"অ্যাই !! ছাড়ো তো .আমার ফুসকা গুলো নষ্ট হয়ে যাচ্ছে"
ফুসকার ঝালটক তেঁতুল জলের গন্ধ আর বেলি ফুলের ঘ্রাণ যখন মিলেমিশে একাকার হয়ে যাবে আমার পুরো সত্ত্বা জুড়ে,আমি আর তুমি তখন শক্ত করে একজন আরেক জন কে ধরে রাখব।
আমি কিন্তু ঠিক করে রেখেছি যদি আমার একটা ফুটফুটে কন্যা সন্তান হল তার নাম রাখব তিলত্তমা,দেখতে কিন্তু তোমার মত হবে। সপ্তাহের প্রতি দিন কিন্তু মশারি টানাবে তুমি আর আমি মশারি গুজব!ঠিক আছেনা।
বসন্তের কোন এক বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে শক্ত করে হাতটা ধরে আমি তোমায় বলে দিব,হুমায়ুন স্যারের মত আমরও ইচ্ছে কোন এক জোছনা রাতে তোমার আমার বিয়ে হবে,চোখ বুজে আমি ভাবি বিয়ের রাতে জানালা দিয়ে চাঁদের আলো যখন মুখে এসে পড়বে, লাল টুকটুকে শাড়িতে তোমাকে তখন পরীর মত লাগবে।
জোছনা রাতেই আমি এখনও ভাবি তুমি যদি পাশে থাকতে,হৃদয়ের এক এক ইঞ্চি কানায় কানায় ভরে যেত আমার,
আমি হয়তো এখন বেঁচে আছি, হয়তো চলে যাচ্ছে দিন।শুধু তরকারিতে লবনের অভাবে যেমন সব থাকলেও বিশ্বাদ লাগে ঠিক তোমার অভাবে আমার জীবনটা এমনই চলছে।তোমার লম্বা চুলে খোপা করার জন্যে হলেও আমাকে বেছে নিও।রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ থেকে লাল কৃষ্ণচূড়া এনে দেয়ার জন্যে হলেও মাকে বেছে নিও,খুব সকালে যখন বেলি ফুলের মা পড়তে খুব ইচ্ছে হবে,তার জন্যে তুমি আমাকেই খঁুজে নিও।
হয়তো এখন ভালই আছি,কেটে যাচ্ছেদিন,কিন্তু কেউ জানে না . শুধু বসন্তের বিকেলে আমার বুকের ভেতরটায় খুব যন্ত্রণা হয় ... শুধু জোছনা রাতে আমার চোখে অমাবস্যা আসে ... ঘোর অমাবস্যা আসে।
"শুধু তুমি থাকলে ভাল হতো" এই কথাটাকে বিশ্বাস করি আমি। কথায় কথায় ছূতায় নাতায় হাজারটা কাজের মাঝে তুমি চলে আসো। আর এরপর অন্সয সব ভালো আমার ভালো লাগে না।তরচেয়ে বরং তুমি থাক খুনসুটি ঝগড়া আর খামচি দুষ্টুমিতে দিন চলে যাক।তুমিহীনতার এই অসহ্য কষ্ট বুকে পুষে বেঁচে থাকাটা অসম্ভব না। মানুষ হয়তো ঠিকই বেঁচে থাকে কিন্তু আমার তুমিহীনতায় একদম চলে না কিছুতেই চলে না।
পরিশেষে এতটুকু চাই আমি তোমার সাথে একজনম এমন একটি
সারাদিনের মতো খুনসুটি নিয়ে ভালোবাসা লেগে রবে পরতে পরতে...
তোমাতে - আমাতে, মান অভিমানে।আমিতো সবসময় চাই এটা চাইবোও এখন না হয় তুমি একটু চাও।
ইতি
অনিরুদ্ধ
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×