somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৫০

০১ লা জুন, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধবীলতা
তোমার সাথে থাকব বলে বন্দী করেছি কিছু বেয়াড়া ইচ্ছে।চোখ বন্ধ করে প্রহর গুনছি এক অলস দুপুরে।তোমার সাথে কাটানো এক মহাকাল আমি বাক্সবন্দি করে রাখছি।বুড়ো বুড়ি বয়সে এই সময়গুলোর গল্প আমি করে যাব কচি কাচাদের সাথে।তুমি আছ বলে গুলশান থেকে কমলাপুরের পাঁচ ঘন্টার বিরক্তিকর ভ্রমন আমি হাসি মুখে পার করে দি অহর্নিশ।এই সস্তাজীবনে যদি মারা যাই হঠাৎ তাবে শুধু একবার তুই স্বীকার করো,আমি তোমাকে যতটা ভালোবাসি এর থেকে আর বেশি পারবেনা কেউ বাসতে।
এই একলা প্রহরে আমার ভুলের শহর,দিকছিন্ন হীন আমার যৌবনে,আমার আবেগ,তোমার নিশ্চুপতা,লজ্জা মাখা প্রথম মুখ অতঃপর হেঁটে যাই আমি মহাকাল পথে আগস্ত যাত্রা।শুরু তোমার সাথে,শেষ টাতেও তুমি, তোমারই তরে হৃদয়ের এই কম্পন।আমি শুধু তোমায় এতটুকু বলি,আমি তোমার সম্মান কে সম্মানিত করব সবসময় , এতটুকু বলতে পারি আমার কাছে তুমি সবচেয়ে বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করবে যেমন তোমার প্রথম আদর্শ বাবার কাছে থাকলে করো , তোমার ঠোটের চেয়ে আমার কাছে কপালের টিপ ও চোখের কাঁজল বেশি আকর্ষণীয় হবে সর্বদা।আমি তোমাকে সামাজিক মর্যাদা দেবার সাহস রাখি।সমাজের মুখের উপর বলেতে পারি “আমি সামাজিক ভাবে এই পাগলীকে মানে তোমাকে গ্রহণ করছি । সীমাহীন প্রাচুর্য দিতে না পারি,আমি দেখতে আতটা ভাল না হতে পারি,সমস্ত জীবন তোমার নামে লিখে দিব,যেমনটা এখন থাকি তোমাকে পাওয়ার প্রার্থনায়।আনন্দের সমুদ্র না হোক,অন্তত অশ্রু নদী শুষে নেব সবসময় ।আমি এতটুকুই বলতে পারি তোমাকে তোমার পরে যে মেয়েটিকে আমি ভালবাসব সে তোমাকে মা বলে ডাকবে আর তোমার আগে সে মেয়েছিকে আমি ভালবেসেছিলাম সে তোমাকে বৌমা বলে ডাকবে কথা দিলাম।
বুঝলে কত যে পাগলামী করি তোমাকে নিয়ে,আচ্ছা এমন যদি হত মাঝরাতে হঠাৎ ফোন দিয়ে তুমি রিসিভ করবে,আর রিসিভ করেই শুনতে
পাবে চিৎকার রাগ আবোলতাবোল বকা পাজি,ফাজিল,হারামী আমাকে কষ্টে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছ তাইনা?আমি তোমাকে খুন করে ফেলবো শয়তানি।তুমি শুধু আমার আমি তোমাকে আর কারো হতে দিবনা।আর যদি হও গুলি করে মারব তোমায় তারপর আমি আত্মহত্যা করব।
অথবা যদি হঠাৎ কোনো একদিন ব্যস্ত রাস্তায় দেখা হয়ে যাওয়ার পর
হাতটা ধরে হেচকা টান দিয়ে বুকে জড়িয়ে ধরে বলি খুব ভাব হয়ে গেছে না তোমার আমাকে কষ্ট দিয়ে দিব্বি তো টৈ টৈ করে বান্ধবী নিয়ে ঘুরছ এখন দেখি কত্তো বড় সাহস আমার কাছ থেকে দূরে যাও,তোমাকে এভাবেই সারাজীবন বুক পাজরের মাঝে জোড় করে আটকে রাখবো।
বিশ্বাস করো এমন অদ্ভুত বকা,আর সবার সামনে হাতটা ধরে হেচকা
টানে যদি আমার জেলে যেতে হয় তবুও আমি তোমাকে একজীবন করাদন্ডের বিনিময়ে ভালবেসে যাব। এভাবেই প্রতি রাতে আমি প্রায় সারা রাত জেগে কাটিয়ে দেয় এই ভেবে যে-হয়তো কোনো একদিন
আমার তুমি আমার ভালবাসা বুঝতে পেরে দৌড়ে আমার কাছে আসবে সব কিছু দুমড়ে মুচড়ে। আর কিছু বকা আর অভিমানী অশ্রু দিয়ে ঝাপটে ধরে বলবে এতদিন কোথায় ছিলে।
আমি এমন করি কেন জানো?কারন আমি সেই মানুষ যার কাছে পৃথিবীর সব গান সব কবিতা থেকেও আলাদা একটা শব্দ চয়ন মধুর লাগবে যদি তুমি সেটা বলো আর ছোট্র একটি শব্দটি হলো "ভালবাসি"।
আমি চাই তুমি আমায় বুঝতে পেরে ছুটে আস,কারন তুমি নামক সেই সত্ত্বাটি আমার আত্মার গভীরে মিশে গেছ ।প্রতিটি বিশ্বাসে ,প্রতিটি নিঃশ্বাসে , তুমি আছো এ মনে , তুমি আছো এ হৃদয় জুড়ে।তোমাকে পাওয়ার জন্য আমি তপস্যা করে যাব জন্ম থেকে জন্মান্তর শুধু তোমারই নামে,তোমার নামে শপথ করে বলছি।
ইতি
অনিমেষ
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১২:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×