somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

অপরাধী যতই শক্তিশালী হোক দিনশেষে একটা গুলি তার জন্য যথেষ্ট

০৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আগের এক লেখাতে বলেছিলাম,অপরাধী যতই শক্তিশালী হোক দিনশেষে একটা গুলি তার জন্য যথেষ্ট ছিল।
লিষ্ট এখন তারা তৈরী করবে না আমরা করব,জঙ্গীদের রক্তে গোসল করে ধুয়ে দিব বাংলাস্থানের স্বপ্ন।সো গেট দেম,বিট দেম এন্ড হ্যাঙ্গ দেম টিল টু দ্যা ডেথ।অলসো বুরিড দোজ বাস্টার্ড ইনটু দ্যা গারবেজ।
গুলিতে তিন ‘জঙ্গি’ নিহত
ঢাকা ও রাজশাহীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য বলে কর্মকর্তারা বলছেন।
কালশীতে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জঙ্গি’ নিহত
মসজিদে আত্মঘাতী হামলাকারী শনাক্ত, সহযোগী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মঙ্গলবার ভোররাতে ঢাকার পল্লবীতে এবং রাজশাহীর গোদাগাড়ির ফরাদপুর চাপড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঢাকায় নিহত দুজনের নাম-পরিচয় জানা না গেলেও রাজশাহীতে নিহত জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীনগর লক্ষ্মীপুর গ্রামের তাবজুল হকের ছেলে।
পুলিশ বলছে, জেএমবির সদস্য জামাল গত বছর বাগমারার সৈয়দপুর চকপাড়া আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে নিহত যুবককে সেখানে বোমা নিতে সহযোগিতা করেছিলেন।
গত ২৫ ডিসেম্বর ওই ঘটনায় নিহতের পরিচয় না পাওয়ায় তার লাশ দাফন করেছিল আঞ্জুমান মফিদুল ইসলাম।
গোদাগাড়ী থানার ওসি ফরহাদ হোসেন বলেন, সোমবার জামালকে আটকের পর মসজিদে বোমায় নিহত ওই যুবকের পরিচয় জানতে পেরেছেন তারা। তিনি জালালের পাশের গ্রাম রূপনগরের আবু সালেকের ছেলে তারেক আজিজ।
তারেকের বাড়িতে অভিযান চালিয়ে তার মা তাসলিমাকে আটক করা হয়েছে এবং তিনি ওই ঘটনায় নিহত যুবক তার ছেলে হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি ফরহাদ।
তিনি বলেন, জামাল ও তাসলিমাকে নিয়ে তাদের আরেক সহযোগীকে ধরতে রাত ৩টার দিকে ফরাদপুর চাপড়া গ্রামে অভিযানে যায় পুলিশ।
“জেএমবির সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে জামাল নিহত ও তিন পুলিশ আহত হন।”
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল, পাঁচটি ‘হাতবোমা’ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
এদিকে ভোর ৪টার দিকে পল্লবীর কালশী এলাকার লোহার ব্রিজের পাশে গোলাগুলিতে দুই ‘জেএমবি সদস্য’ নিহত হন বলে পল্লবী থানার এসআই আনোয়ার হোসেন জানান।
তাদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি। বলেছেন, দুজনের বয়স আনুমানিক ৩২ ও ৪০ বছর।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত দুইজন উত্তরবঙ্গ থেকে আসা জেএমবি নেতা। পুলিশ তাদের আসল পরিচয় জানার চেষ্টা করছে।”
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে তিনি বলেন, গোয়েন্দা পুলিশের (ঢাকা দক্ষিণ) একটি অভিযানের সময় সন্দেহভাজন ওই জঙ্গিরা গুলি ছুড়লে পুলিশও ‘আত্মরক্ষার জন্য’ গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মাসুদুর রহমানের ভাষ্য।
তিনি বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করেছে।
খবরের সূত্র-বিডি ২৪ নিউজ ডট কম
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×