somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

বলেছিলাম না নারীর হাতেই শুরু হবে মৌলবাদের পতন।

০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নারীদের ভয় পায়। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত কুর্দি নারী যোদ্ধারা এমনটাই মনে করেন। কুর্দি নারী যোদ্ধাদের অন্যতম কমান্ডার ২১ বছর বয়সী তেলহেলদেন গণমাধ্যমকে বলেন, ‘আইএস ভাবে তারা ইসলামের নামে যুদ্ধ করছে। তাদের বিশ্বাস, আইএসের কোনো জঙ্গিসদস্য যদি একজন নারী অথবা একজন কুর্দি নারীর হাতে নিহত হয়, তাহলে তারা বেহেশতে যেতে পারবে না। তারা নারীদের ভয় পায়।’
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-হাসাকা প্রদেশের সমরক্ষেত্র থেকে এসব কথা বলছিলেন তেলহেলদেন। নুজান নামের ২৭ বছর বয়সী আরেক কুর্দি নারী যোদ্ধা বলেন, ‘অঞ্চলটিতে আইএস যদি আবার ফিরে আসার চেষ্টা করে, তাদের একজনকেও জীবিত রাখা হবে না।’
ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইসিস যখন ইরাক থেকে সিরিয়ার দিকে অগ্রসর হতে শুরু করেছিল তখন সীমান্ত সংলগ্ন অঞ্চলে ছোট ছোট যোদ্ধা দল সংগঠিত হতে থাকে। এরকম বেশ কয়েকটি দলের মধ্যে ইয়েকিনিয়ান পারাসতিনা জিন বা নারীদের সুরক্ষা ইউনিট (ওয়াইপিজে) একটি। এই সশস্ত্র সংগঠনটির সবাই নারী। সম্পূর্ণ স্বাধীনভাবে সংগঠিত নারীদের দলটি আইসিসের হাত থেকে স্থানীয়দের সুরক্ষা দিতে লড়ে যাচ্ছে। কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের নারী শাখাটি অর্থাৎ উইমেন্স প্রোটেকশন ইউনিট গঠিত হয় ২০১২ সালে। বর্তমানে শাখাটিতে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নারী সেনা রয়েছে।
উইমেন্স প্রোটেকশন ইউনিটের ওই নারী যোদ্ধারা আইএসের কাছ থেকে কোবানি পুনর্দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের সাহসী ভূমিকা প্রশংসিত হচ্ছে।
কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের এক নেতা জানান, এই দলে তাঁরাই যোগ দিচ্ছেন, যাঁরা মনে করেন নারীরা কেবল ঘরে থাকার জন্য জন্মাননি।
এদিকে এই তথ্যকে কাজে লাগিয়ে সিরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বী নারীরা গড়ে তুলেছে ‘নারীদের সেনাদল’। আর প্রতিদিনই সেই বাহিনীতে যোগ দিচ্ছেন নারীরা। ইনডিপেনডেন্ট জানায়, এই নারী সেনাদল কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের নারী শাখারই একটি অংশ। নতুন এই বাহিনীতে যোগ দেওয়া নারীরা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল-কাহতানিয়া শহরে জড়ো হচ্ছেন।
নারীদের ব্যাপারে আইএসের চরম নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বর্বর আচরণ ইতিমধ্যে বিশ্ববাসীকে নাড়া দিয়েছে। নারীদের ব্যাপারে আইএসের কথিত শরিয়া, নারীর ওপর নির্যাতন-নিপীড়ন‍-বর্বরতা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। সবাই আইএসের নিন্দা করছে।
এমন প্রেক্ষাপটে আইএসের অধীনে গিয়ে ভয়াবহ পরিণতি বরণ করা এড়াতে জীবনের ঝুঁকি উপেক্ষা করে কুর্দিস নারীরা হাতে অস্ত্র নিয়েছে। তারা আইএসের বিরুদ্ধে বীরের মতো লড়ে যাচ্ছে।
‪#‎জাগরনীয়া‬

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×