somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৫৩

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতন্দ্রিলা,
আমি তোমাকে বুঝাতে চেয়েছি,তুমিহীনতায় একপ্রহর কি বিষন্নতায় কাটে আমার।আমার নিঃশ্বাসে,হৃদয়ের স্পন্দনে শুধুই তোমারই নামটি উচ্চারিত হয় ।কারন তুমি নামক সেই সত্ত্বাটি আমার আত্মার গভীরে মিশে গেছ।প্রতিটি বিশ্বাসে,প্রতিটি নিঃশ্বাসে ,তুমি আছো এ মনে ,তুমি আছো এ হৃদয় জুড়ে ।অথচও তুমি চুপ থাক আর আমি মরে যাই।
বুঝলে আমার তো তোমায় নিয়ে স্বপ্ন দেখার অভ্যাস গোড়ে উঠেছেআমি দেখি,কোন ক্লান্তিহীন দুপুরে,ঝা চকচকে বিচ্যুত আলোর মতো করে,কোন এক ষ্টলে যখন চা পান করছিলাম আমি।গরম ধোয়ায় তাজা লিকারের গন্ধে ভরে উঠছিল নাক।তুমি নিশ্চুপভাবে পেছন দিয়ে যাচ্ছিলে
পলকহীন চোখে উদাসভাবে দেখে যাচ্ছিলে ঠিক যেমনটি করে কৃষক তার পাকা ধান বৃষ্টির দেখে দাঁড়িয়ে তার কষ্টের বোনা ধান এর দাম পাবে কিনা এই চিন্তায়।কেন যেন কথা বলতে পারি না আমি শতচেষ্টাতে।আর এই আগুনলাগা দুপুরে তুমি স্তব্ধ হয়ে গিয়েছিলে,যখন দেখলে পাগলের মতো,আবুঝের মতো,নষ্টর মতো মনে মনে তৈরী করেছি কবিতা যাতে
নিপুন অলংকারের নকশার নোলকের মতো তোমাকে ভালবাসা আমার প্রতিটা কথার বর্ননা।সবটুকু পড়ে তুমি নিশ্চুপভাবে দাঁড়িয়ে ভাবলে
কি নাছোড়বান্দারে বাবা,জাত বেহায়া।কারণ আমিই জানি এসব কথা তুমি ছাড়া কেউ বুঝবে না।লোকে পড়ুক এই প্রেমের সংবিধান যার প্রতিটি বর্ণে, প্রতিটি চরণে লাগুক শুভ রং তোমার গলায় প্যাচানো ওড়নার মতো।
তোমার মন খারাপের ভাষা, আর আমার ভালোবাসা তোমার জন্য হৃদয়ে যা বাসা বেঁধেছে।চিরদিনের মতো বন্দী হয়ে,আজীবন সাজাপ্রাপ্ত আসামীর মতো তোমারই হৃদয়ে কারারুদ্ধ চরম নাছোড়বান্দা হাড়জ্বালানী প্রেমিক হবো।
কারন দৃষ্টির সীমানা জুড়ে মেঘহীন একটি নীল আকাশ ঘুম নেই কতকাল !চোখের কোনে তন্দ্রার কোন অস্তিত্ব নেই !অনুভব করতে পারি শুধু বুকের ভেতর গোপন আন্দোলনে মেতেছে অদৃশ্য কিছু যন্ত্রণা,মেয়ে তুমি কাছে রও,মেয়ে তুমি দূরে যাও,খালি শুনে যাও,তুমি ছাড়া কেও ছিলনা, তুমি ছাড়া কেউ নাই,তুমি ছাড়া কেও আসবেও না,আমি আসতে দিবো না।
হাজারটা সূর্যাস্ত আমি তোমার সাথে দেখতে চাই তোমার হাতে হাত রেখে।তাই ভাবনা করি তোমাকে।আমার রাত নেমে আসুক তোমার হৃদয়ের জমিনে।রাতটা কাটুক তোমার ঘুমঘোর কণ্ঠের নেশায় । ভোরের মিষ্টি হাওয়ায় আমার আলসেমির আড়মোড়া হও । দুপুরের রোদে না হয় আধ ভাঙা ছাতাটাই হলে ,তবুও আমার অস্তিত্বের মিশে থাকে প্রতি বেলা, প্রতিক্ষণ ।আমার চূড়ান্ত ইচ্ছে এটা।
শুধু আবল তাবোল লিখি আজও যেমন-
"তুমি বললে লাগাতার অবরোধ দেব,ককটেল ফাটাবো পুরো চত্ত্বর জুড়ে
জানি মহানায়ক নই তবু নাম বদলে নেব, এত্তগুলা একরোখা হব ।
তোমার হৃদয়ে নিষ্কন্টক জমির দাবীতে মার্চ ফর ডেমোক্রেসি করব ।
তোমার সব বেদনা গুলোকে জ্বালিয়ে দেব,সেই আগুনে হাত সেঁকব আমরা দুজন,
শুধু বল তোমার ভোঁটার আইডি কার্ডে আমার নাম লিখবে ?"
আচ্ছা বাদ দাও সে পাগলামীর কথা শুধু একটা কথা খুব অধিকার নিয়ে বলছি,আমার একন্ত তোমাকে-
প্লিজ তুমি আলতো করে টেনে নাও বাহুতে।
আমি স্বর্গে যাব বারংবার
ইতি
অমিত
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×