somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৬০

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানো দেবী ?
তোমার ঐ নয়ন পানে চেয়ে আমি কত যে ভুল করেছি একটির পর একটি পত্র লিখতে গিয়ে।ঐ মায়াবী আঁখিতে ডুব দিয়েছি আহরহ।খুন হয়েছি তার গভীরতায়।খুব ইচ্ছে করে তোমাকে শাড়িতে দেখতে,পাগল হই এই ইচ্ছেতে প্রতিদিন। তোমাকে লিখবো বলে একখানি চিঠি কতোবার দ্বারস্ত হয়েছি আমি গীতিকবিতার,কতোদিন মুখস্ত করেছি এই নদীর কল্লোল কান পেতে শুনেছি ঝর্ণার গান,বনে বনে ঘুরে আহরণ করেছি পাখির শিস্ উদ্ভিদের কাছে নিয়েছি শব্দের পাঠ;তোমাকে লিখবো বলে একখানি চিঠি সংগ্রহ করেছি আমি ভোরের শিশির,তোমাকে লেখার মতো প্রাঞ্জল ভাষার জন্য
সবুজ বৃক্ষের কাছে জোড়হাতে দাঁড়িয়েছি আমি-ঘুরে ঘুরে গুহাগাত্র থেকে নিবিড় উদ্ধৃতি সব করেছি চয়ন;তোমাকে লিখবো বলে জীবনের গূঢ়তম চিঠি হাজার বছর দেখো কেমন রেখেছি খুলে বুক।
তুমি কি জানো,মাঝে মাঝে ইচ্ছে হয় ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে বসে রই! তারপর চুপচাপ স্বপ্ন গুলোকে তোমার হাতে তুলে দিয়ে আসছে প্রত্যুষে হারিয়ে যাই।যদি তোমার হাতে স্বপ্নের লাল-রং হয়, যদি তুমি মেখে আস সোনালী সময়;আমি পারবোনা হারাতে তোমাকে তাই তুমি আসার আগেই আমি হারিয়ে যাই।
আমি চাই তুমি আমাকে খুঁজে নাও আর তুমি আমাকেই চাও,তুমি জেনে নিও ময়মনসিংহের কলেজ রোডে যে ভিখেরি টা রোজ দাঁড়িয়ে থাকে কিছু পয়সার অপেক্ষায়।আমিও তেমন পরম প্রত্যয়ে তোমার জন্যই অপেক্ষারত।তুমি সেই ভিখেরিকে কিছু খেতে দিও। কসম আল্লাহর, আমি চলে আসবো কোন এক ঝড়ের রাতে,তোমার দরজায় কড়া নাড়বো।
জানো কতো অভিযোগ তোমার কাছে কতো অভিযোগ আমার।এতো কাছে তবু হায় ছুঁয়ে দেখিনি তোমাকে,কেন যে সরাসরি বলিনি তোমায় ভালোবাসি আর আমি নিশ্চুপ চিত্‍কার করে বলতে চাই "ভালোবাসি তো"
তুমি একটা কথা ভাল করে জেনে নিও মেয়ে তুমি কখনও একলা হবেনা কারন এই আমি প্রজন্ম থেকে প্রজন্ম ঠায় দাড়িয়ে পিছন থেকে তোমাকে ডাকে যাব। আমার প্রতিটা ভালবাসার আহবান জানান দিবে তুমি কখনই নিঃসঙ্গ নও।
আচ্ছা তুমি এত মায়াবতী কেন? অামার সাদা পাঞ্জাবীর চেয়ে উজ্জল তোমার দাঁত দোপাটি।অমাবস্যার ভয়ঙ্কর কালো হার মানে তোমার চুলের কাছে এসে তুমি শুধু উজ্জ্বল নও, তোমার শরীরের রঙ মোহনিয়
যা দেখে অামি কেবলই খুন হয়ে যাই!!
তোমারই
আদিত্য
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×