somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৬১

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা নন্দিনী
গভীর রাতে মানুষের বুকের ভেতরের কল্পনার জগতে একটা "তুমি"জেগে থাকে ঐ জেগে থাকা "তুমি"টা আমাকে সারা রাত একদম ঘুমাতে দেয় না।
সেই "তুমি" টা আসলে বাস্তব জগতে ঘুমিয়ে থাকে আমার বুকের ভেতরের গল্পটা না জেনে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে।
আমি কতটা আমার অস্তিত্ব জুড়ে তুমি প্রবাহিত।তাই তোমাকেই লেখা।জানো প্রথম যেদিন ছবি দেখেছিলাম তোমায় সেদিনও বুঝতে পারিনি,আমার ভাবধারার বিপরীতে তুমি খুব ভিন্ন। তখন বুঝিনি এটাই আস্তে আস্তে ভালবাসায় রুপ নিবে। সেটা বুঝলে আজ আমাকে হয়তো এই চিঠিটা লিখতে হতোনা।
এত কিছু প্রতিদিন তোমাকে বলি তবু কিছু কথা না বলাই রয়ে যায়।জানোতো তোমাকে বুঝতে আমার কিছু সময় কেটে গেছে তোমার জন্য আমি একটা রাতো ঠিকমতো ঘুমাতে পারিনা। তবে সে জন্য তোমার কোন দোষ নেই।তোমাকে দেখে এ কথাটাই মনে হয়েছিল কি স্নিগ্ধ কোমল মেয়েটি,মন চায় সারা জীবন পাশে বসে গল্প করি।
মেয়ে যদি হঠাৎ করেই দেখ আমায় কোন এক সকাল বেলাতে দাঁড়িয়ে আছি তোমার পাশে মুখে এক চিলতে হাসি নিয়ে।তখন কি ঘুম ঘুম ঐ চোখে ঊঠে বসবে অবাক বিস্ময়ে রাখবে কি তোমার ঐ হাত আমার হাতে?ভাববে কি নতুন করে আবার তুমি পুরোনো সব ইচ্ছাগুলোকে
আমি এসেছি তোমার হৃদয়ের ঘরে আলো জ্বালাতে হারাবে সব অন্ধকারের পথগুলো রাখবে যখন হাত এই হাতে।জানি ছিলো অতীতটা তোমার
চারিদিকে ছড়ানো ছিল কিছু অন্ধকার।এই আমি যদি তোমার ধরে বলে দি
আনন্ত অপেক্ষা আমার শেষ হয়েছে তোমারই চোখে। যখন ভাঙ্গবে ঘুমটা তোমার দেখবে তুমি আজ আমায়,হাসছি আমি দাড়িয়ে ভাববে কি নতুন করে।তুমি বলবে এটা স্বপ্ন হুমম স্বপ্নই তো তুমিও তো আমার কাছে স্বপ্নেরই মত,একটা কথা বলি "এ কথাটা মনে রেখো আজীবন,
যতই তুমি আমাকে আবহলা কর না কেন,তোমার পরে যে মেয়েটিকে আমি ভালোবাসবো..সে তোমাকে মা বলে ডাকবে"এটা তুমি ভাল করেই জানো।
আমার চোখ আটা ময়দা সুজি খুঁজে না ,প্রেমিকের চোখ কখনই আটা ময়দা সুজি খোঁজে না,খোঁজে শুধু মিষ্টি শাড়িতে জড়ানো মায়ায় ভরা চোখ,কিছু তেল জলের গন্ধ ,আর মায়াময়ি কিছু লেপটে যাওয়া কাজল,যে চোখের কাজল কখনও যদি লেপটে যায় তা হবে আমার পরাজয়,খুব অধুনিকতার মাঝেও আটপৌড়ে তোমাকে চিনতে আমার ভুল হয়নি।
আমি শুধু তোমায় এতটুকু বলে দি,যেখানে তোমার ছায়া ধুলায় লুটায়য়
সেখানেই আমি সিজদায় পড়ে যাব।তারপরও অনুরাগ নিক্তিতে মাপতে চাও?পৃথিবীর সব জল কেরোসিন করে দাও অতঃপর তাতে আগুন জ্বালাও।আমি তোমার নাম জপতে জপতে দ্বিধাহীন ঝাপ দেব তাতে।আমি সত্যি ঝাপ দিব তাতে।
তবু দিন শেষে অনেক কথা না বলাই রয়ে যায়,মাঝে নাটক দেখতে যেতাম বেইলিরোডে তো একটা সংলাপ আমার খুব প্রিয় ছিল।আমার ইচ্ছে করে তোমার সামনে দুবাহু প্রশস্ত করে বলে দি"ওরে মাঠাইয়ের মা রে তোর সাথে ঝিঙ্গা গাছের আঠার মতো লাইগা থাকতে মন চায়"সত্যি আমার ইচ্ছে করে।
আর কি বলি,পরিশেষে কবির এ কথাটাই আমার মনের কথা হয়ে শেষ হোক আজকের চিঠি
"যতই তুমি অবহেলায় ঠেলো আমায় পথের ধুলায়, ততই আমি ফিরে ফিরে মরতে আসি তোমার চুলায় । তোমার প্রেমেই ভস্ম হবো, পুড়বো তবু সরবো না হে । যতই তুমি আমায় ছাড়ো- আমি তোমায় ছাড়বো না হে।"
তোমারই
অলোক নন্দন
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×