somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৬৫

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় তুমি,
প্রান ঠান্ডা করা এই বৃষ্টির প্রথম হিম শীতল করা প্রথম ফোঁটার মত শুভেচ্ছা রইল। আমার একমুঠো ক্ষরাপ্রবন জীবনে তোমার উপস্তিতেই বৃষ্টির শীতলতা প্রথম অনুভব করতে পেরেছি। হয়ত এর আগে জীবিত ছিলাম, কিন্তু বেঁচে ছিলাম না। তুমি আমার কাছে এমন একটা সপ্ন যেটা দেখার জন্য একটা জ়ীবন অপেক্ষা করতে হয়, কারন ছোট্ট এই জীবনে তোমার মত অন্য কোন সপ্নকন্যাকে খোঁজার সময় হয়ত আমি পাব না।
বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছারখার, আর কতো পুড়ব আমি নিজেও জানি না । তোমার দূরে থাকার কষ্ট আমার ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিরামহীন তপ্ত লাভা উদ্গীরন করে চলেছে, আর আমার ভেতরেই তা আটকে থাকছে । কখনো কি বুঝবে তুমিহীনতার কতখানি যন্ত্রণা আমার ভেতরে । বুঝতে পারবে কি আমার অনুভুতির গভীরতা, আমার ভালবাসার তীব্রতা । হয়তো পেরেছ, কিন্তু চুপ থেকেছ অবলীলায় ।তারপরেও বিশ্বাস করি,কতটা ভালবাসা হলে আমি এভাবে প্রতিটি দিন তোমায় নিয়ে গল্প রচনা করি।কি যে হয় মাঝে মাঝে আমি জানিনা তবে আমার ছেলেমানুষি তোমার কাছে প্রকাশ পায় দিনকে দিন।কেন হয় জানো কারন বাচ্চারা যেমন কোন কিছু শক্ত করে মূঠোয় রাখে আমি তোমাকে তেমনটাই আগলে রাখতে চাই জনম জনম।তুমি কি বুঝবে না? আমি তোমার নিশ্চুপতার কষ্ট নিয়ে কাটিয়ে দেই অন্তহীন নির্ঘুম রাত একাকী।
আমি বারংবার ডুবেছি তোমার চোখের কাজলের আঁধারে কারন তোমার চোখ দুটি যেন দুই রহস্য পুরী।যদি উপমা দিয়ে বলি তাহলে বলব ‘চোরাবালি’আমি যতই বের হব হব করি,ততই হারিয়ে যাই অজানা মায়ায়।
তোমাকে দেখার আগ মুহুর্তের সেই ধুক ধুক হার্ট বিট, আর তুমি, স্বপ্নের মাঝে চলে যাওয়ার পরের সেই চিন চিন ব্যাথা,কল্পনাতে মাঝে মাঝেই আমি অনুভব করি।
তুমি আমার অন্য একটা পৃথিবী, যার মাঝে আমি হারিয়ে যাওয়া আমিকে খুঁজি, আমার অস্তিতের প্রমান পাই উপসংহারে এতটুকূই বলার ছিল,আমার হয়ো ।কেমন থাকবে তা আমি বলব না শুধু আনেক বছর পর পেছন ফিরে তাকালে মনে হবে এইতো মাত্র কয়টা দিন পার করলাম।আর কফির কাপে হাজার ভালবাসা,আর কৌশলে লিপষ্টিক মুছে দেয়ার দায়িত্বটা আমিই নিতে চাই ,আমি শুনেছি দিনের বেলা ২ ঠোঁটের স্থিতিশীলতা নাকি ০.০৫% হারে বাড়ে। তাইলে চল আমরা সেটা বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা করি।
আচ্ছা মাঝেমাঝে "তোমাকে আমার অসহ্য লাগে" কেন?। এর মানে এই না যে তোমাকে আমার সহ্য হয় না। এর মানে "তোমাকে ছাড়া আমার চলবেই না। আমি চাই তোমাকে আমার আরো অসহ্য লাগুক... ভিশন রকম অসহ্য লাগুক"।
ইতি
তোমার আমি
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×