somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

যদি তুমি আমায় না ভালবাসো

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি তুমি আমায় না ভালবাসো,
তবে তবে বাংলা অভিধান থেকে উঠে যাবে ভালবাসা নামক শব্দটা
কেজি দড়ে বিক্রি হবে রবীন্দ্রনাথের কবিতা
সবাই ভালবাসাবাসি বাদ দিয়ে যুদ্ধে যাবে।
পুরো পৃথিবীর প্রাচীন প্রেমকাহিনী গুলোর ঠাঁই হবেনা ইতিহাসে
যদি ঠাঁই না হয় তোমার হৃদয়ে আমার
তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর
তবে প্রত্যাখ্যাত হবে মানবাধিকার
আর হৃদয়ে ধারন করা সাংসদীয় গনতন্ত্র।
মানুষ হারাবে তার অস্থিত্ব ও বিশ্বাস
যেমন তুমি হারিয়েছ আমার ঘোরলাগা প্রেম
তুমি যদি আমার হাতটি না ধরো,
শহীদ মিনার স্মৃতিসৌধে আর কেউ ফুল দিবেনা
বাংলাভাষা ও দেশের প্রতি জানাবেনা কেউ প্রেম।
ভালবাসা দিবসে হাতে হাত রেখে চলা কপোত-কপোতী
বিচ্ছিন্ন হবে নিমিষেই
স্বামী স্ত্রী মিলিত হবে প্রতি রাতেই
কিন্তু বাচ্চা হবেনা বাচ্চা হবেনা বাচ্চা হবেনা।
তুমি আমাকে গ্রহন না করলে
এই দেশ পড়বে সাংবিধানিক সংকটে
মিলেটারী ক্যু হবে প্রতিনিয়ত
গোলাপ আর বেলী ফুলের বদলে
চাইনিজ রাইফেলের গুলি ফুটবে যত্র তত্র।
তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর
চায়ের দোকানগুলো জনশূন্য হবে
ছোট ছোট চুমুকে যে চায়ের কাপে ঝড় উঠত
ধূলো পড়ে ব্যবহারের অযোগ্য হবে সেই কাপ
বিকেলে টিএসসি হবে নিষ্প্রাণ
যেখানে ছেলেমানুষি আর দুষ্টামিতে
প্রাণ খুঁজে নিতো কপোত-কপোতীরা।
তুমি আমাকে ধারণ না করলে
রমনার সবুজ চত্বর ধারণ করবে না কোন ফুল
ফলের গাছগুলো চৈত্রের দুপুরের মত
খাঁ খাঁ করবে, প্রকৃতি হবে বিবর্ণ
পুকুরের জল শুকোবে, ধূ ধূ মরুভূমি হবে নাটক পাড়া।
তুমি আমার বিপরীতে গেলে
ঈদের আগেই হবে কঠোর আন্দোলন
ডাইরেক্ট এ্যাকশনে উত্তাল হবে দেশ
মিছিলে মিছিলে গর্জে উঠবে প্রেমিক যুগোল।
শুধু আমাকে না বলার কারনে
আরেকবার বাংলার মাটিতে যুদ্ধ হবে
গর্জে উঠবে স্টেনগান
যেমনটা তোমার নামে গর্জে উঠে হৃদয়।
তাই আমি বলি তুমি আমাকে ফিরিয়ে দিওনা
বরং এসো আমরা শান্তি চুক্তি করি
ভালোবাসার চুক্তি, আজীবন পাশাপাশি থাকার চু্ক্তি
পুরো জাতি মাতুক আনন্দে,
যেমনটা মেতেছিল ১৬ ডিসেম্বরে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×