somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৭৮

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মেঘলাবতী ,
তোমার কাছে আমার চিঠিগুলো নিশ্চই তুমি দেখো,হয়তো এর মাঝে একটা চিঠি তোমায় কাছে কোনদিন পৌছাবে না,তবুও লিখে যাব আমি ।
তোমার পিছু ফিরে অবজ্ঞার চাহুনীতেও এ হৃদয়ে কতবার যে ছোঁয়া লেগেছে অনলের ,নিমিষেই মিশে গেছে শত হতাশা বাতাসে, উড়ো হাওয়া ভাসিয়ে নিয়ে গেছে হৃদয়ে ক্ষত চিহ্ন গুলো ,তা যদি কোন একদিন তুমি সময় নিয়ে অনুভব করতে?কতবার যে তোমায় দেখে হৃদয় কেঁপে উঠে তা ঠিকই তোমার অলক্ষ্যে সামলে নিয়েছি আমি,তবে নিভু নিভু একটা অনল এ হৃদয়ে জ্বলছে ।কাঠ কয়লার অগ্নি অনুরূপ একটু একটু নিভু নিভু করে,যতবার আবার তোমাকে দেখি তখনই চৈতের বাতাসেই আবার দাও দাও করে জ্বলে উঠে ।তুমি তো বেশ আছ তাই না?
স্মৃতির পাতা গুলো তে নেই কোন কালির লিখনি,কেমন করে থাকবে বলো,কখনও তো অনুভব করোনি আমাকে যতটা করেছি আমি ।
বুঝলে ভাবতে অবাক লাগে,আমি এখনো বড্ড সেকেলে রয়ে গেছি ।এখনও পিঙ্ক ফ্লয়েড,বনযোভি বা ব্যাক স্টিট বয়েজের থেকে আমার রবীন্দ্র বা শরৎচন্দ্র নিয়ে আমি পড়ে থাকি।তাইতো আমি আমার এক পাক্ষীক ভালোবাসাকে আপ্রাণ মূল্য দিয়ে যাচ্ছি ।আজো আমি এই উত্তর আধুনিতার ছোঁয়া লাগাতে চাইনা। কখনই না।
যাই হোক আমার স্বপ্ন তমি সেটাতো তুমি মনে হয় জেনে গেছো? অভ্যন্তরে চনমনে স্বপ্ন এঁটে দিয়ে,আমিও তোমায় আমার মাঝে ধারন করেছি।অতিশয় বৃদ্ধের ভাঙ্গা চশমার ফাঁকে কোন আপন কিছু খুঁঁজবো যখন ঠিক সেই সময়টাতেও আমি তোমায় পাশে চাই।আমি বৃদ্ধ হতে চাই তোমার সাথে।আমি ভালো থাকবো এই তুমি কে খুঁজে ,আমি ভালো তোমার আমিতেই লীন হয়ে।কারন তুমি আমার কাছেএমন একটা স্বপ্ন যার জন্যে আমি শত বছর অপেক্ষা করতে পারি ।
বুঝলে মায়াবিনী তোমার জীবনে আমি নিকোটিন হয়ে ধোঁয়ার সাথে মিশে তোমার রন্ধ্রে রন্ধ্র ঘুরে বেড়াতে চেয়েছিলাম।প্রতি টানে তোমার ভিতর প্রেমের উত্তাপে গলে যেয়ে তুলতে চেয়েছিলাম ভালোবোসোর তুমুল সাইক্লোন।তোমায় লন্ডভন্ড করে তবেই শ্রান্ত হতে চেয়েছিলাম অনাদিকাল।এখন তেমন কিছুই চাইনা আমি বা চাওয়াগুলো অল্পতেই সীমাবদ্ধ।খুব বেশী কিছু নয়,তুমি থাকলেই আমি আঁকাশে উড়ি।তুমি দূড়ে গেলেই আমি মাটিতে নেমে আসি ভেঙ্গেচূড়ে।উঠানামায় চলুক আমাদের এই সম্পর্ক।তবে একটা ইচ্ছে আছে,খুব বড় কিছু না সামান্য কলার ভেলার মতো।প্রতি ভোরে তোমার মুখে যে প্রথম সূর্যের কিরন পরে আলোকিত করে।আমি সেই উজ্জ্বল মুখখানি দেখার জন্যে ভোরের কাক হতে চাই।
তুমি কি জানো না মেয়ে,একদিন ভর দুপুরে সতেজ কোনো গাছের নিচে মাটিচাপা পড়ে থাকবে আমার নিথর দেহ।হ্যা,আমি মারা যাবো তুমি নামক তৃষ্ণায়!মারা যাবো একান্তই সংগোপনে!
তোমার জন্য!
ইতি ,
রাখাল বালক
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×