তুমি বলেই আমি মাইলের পর মাইল হেটে যাই,প্রখর রোদ শীত উপেক্ষা করি
এমনিতে আমার বাড়ির পাশে দোকান থেকে ডিম কিনতেও কি আলস্য
তুমি বলেই ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে আমি ছুটতে পারি তোমার একটি ডাকে
অথচও সবাই বলে আমি নাকি এমনি সময় খালি আরাম করি
তুমি বলেই তোমার তৈরী করা সাদামাটা রান্না পেয়াজ নুন দিয়ে ডিম ভাজা খাওয়ার কি ইচ্ছে আমার
এমনিতে আমি আল-রাজ্জাক থেকে সহজেই
মাংস খিচুড়ী খেতে পারি
শুধু মাত্র তুমি বলেই কোন শীতের রাতে খোলা বারান্দায় দাড়িয়ে মশার কামড় খেয়ে তোমার কথা ভাবতে আমার মধুর লাগে
এমনিতে মশারী খাটিয়ে লেপ ঢাকা দিয়ে শীত নিদ্রা কত যে আমার প্রিয়
শুধু তোমার সাথে সামান্য কথা বলার ইচ্ছেতে নাওয়া খাওয়া আমার বন্ধ হয়ে যায়
যদিও বন্ধুরা জানে গলির মাথার দোকানের মোগলাই টা আমার কত প্রিয়
তোমাতে ডুবতে চাই অহর্নিশ তাই আমিত্ব কে তুমিত্বের অধিকারে দিয়ে যেতে চাই বলে এত অপেক্ষা
এমনিতে আমি বাসের জন্যেও অপেক্ষা করিনা সিএনজি নিয়ে দ্রুত চলে যাই
তোমাতে আত্মসমর্পণ করি আমি চিরদিন তোমার আসামি হয়ে তোমার মনের বন্দীশালার একমাত্র বন্দী হতে চাই
এমনিতে আত্মসমর্পণ করা বিষয় টা আমার খুব একটা পছন্দ না সেটা অগ্রাহ্য করি আমি
শুধু তুমি বলেই আমি একটার পর একটা বাধা পেরিয়ে আমি চৌরাস্তার মাথায় এসে পৌছাই
এক হাতে পান করি বিশুদ্ধ গরল আরেক হাত রাখি জলন্ত অনলে আর তাতেও আমি সুখ পাই
তুমি বলেই পাই।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




