somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

তোমার অভাব

১৫ ই জুন, ২০১৮ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ আমি বসে আছি।
হাতে তোমার নামের শত কবিতার সমাহার! শিরোনামে তোমার চাহুনীর মাধুর্য্য,তোমাকে সহস্রবার পড়েছি তবুও বারংবার পড়তে ইচ্ছে করে! ব্যর্থ রাত অবলিলায় স্বর্গ হবে,মৌনতারা মুখ লুকোবো,তুমি তখন বরং দ্রৌপদি হবে;
জটিল অঙ্কের হিসেব কষে সব সূত্র মিলিয়ে দিবে!

টেবিলে বসে আমি এক একটা খসরা লিখব,
আমার পাশে তুমি বসবে,চোখে চোখে কথা হবে!
কবিতার খাতায় আমি আপাতত কিছু লেখার
চেষ্টা করছি কিন্তু না,হচ্ছে না!
সাক্ষাৎ আগুন পাশেরেখে কি কেউ আর শান্ত থাকতে পারে?

আমার চোখে বেজায় বিস্ময় এক তুমি বসে আছো! ঈশ্বর সব ঢেলে দিয়েছে,আমি দেখছি, মোটেই বিরক্ত হচ্ছি না!
এত সুন্দর করে কিভাবে কেউ ঝাড়তে পারে!
অথচ একসময় বদমেজাজি কাউকে খুব ভয় পেতাম,তবে আজকাল সাদা নাকটা লাল হয়ে গেলে ভাললাগে।
কি অদ্ভূত পরিবর্তন এনে দেয় ভালবাসা!
জাদুকরি একটা ব্যাপার স্যাপার।তুমি একমাত্র কারন তোমায় নিয়ে লেখার!

আজকাল হৃদয় খুলে বসে থাকি! পেইস্ট্রি মত কেটে দিচ্ছি,তুমি দেখো! একটা কাগজ বাড়িয়ে দিয়েছি,আমি চাই তুমি কাগজে লিখে দাও আমার নাম! একটা অক্ষরের সাথে অন্য অক্ষর মেপে মেপে লিখবে,আমি একটার পর একটা মেপে দেখব।আমি তোমাকে সাবানের মত গায়ে মাখবো!

আজকাল পৃথিবীর কোলাহল অসহ্য লাগে!
তুমি শুধু ঠোঁটের কোনায় লেগে থাকো! থাকবে সবসময়, আমার আর কিছু কোথাও নেই!
ভেঙে যাক তুমি আমি ছাড়া আর সব সম্পর্ক,
পূব আকাশ থেকে প্রতিধ্বনিত হবে কিছু শব্দ-
তুমি আর আমিময়তার!

আমার দু-চোখে দাহ্য আলো আছে,আমার বিশ্বাস প্রেম থাকে সেখানে; মাঝে মাঝে যখন চুপচাপ বসে থাকি, হয়তো অভিমানে কিংবা ক্রোধে
ঈশ্বর মাথায় হাত বুলাতে বুলাতে বলেন,-
"ওহে তোমার দেবীর খবর কি?"
আমি বলি, -"ওকে হারালে একান্ত নিজের বলে থাকেনা কিচ্ছু আর!"
জীবন পেরিয়ে কিচ্ছু নেই,কোন নতুন রূপ নেই!
আমার খোয়া যাচ্ছে সঞ্চিত সব জামানত!
প্রিয়তমা তোমাকে চাওয়া আমার একটি ইবাদত।

জানো প্রিয়তমা প্রেমগুলো বোধহয় আজ আমার চাহুনির সাথে মিশে গেছে,দেখবে একদিন কোলাহল ছেড়ে আমি সকাল হলেই তোমার পথে হাঁটা দেব,ক্রমশ তোমার আমার আলো ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে! তুমি আমি মিলে আরেকবার
আমরা হয়ে রাঙ্গিয়ে দেব!

আমি যতবারই আঁখি মেলে তোমার নয়নে তাকিয়েছি, ঠিক ততোবারই-আমি বারংবার তোমাতে হারিয়েছি!
যখন সবাই ভাবে এই কলি যুগের আমিই চন্ডীদাস
আমি তখন তোমার নামে কিছু দুঃখ পুষেছি!
আমি বরং এটাই জেনেছি আমার প্রত্যাশার চেয়ে
তোমার অভাব বেশি, তুমি মিশে আছো আমার অটুট বন্ধনে।
আজ কবি শামসুর রাহমানের মত বলেই দিলাম তোমায়-
"আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত পাঁজরে,আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে।"


সানবীরের দ্বিতীয় অধ্যায়
২১.৫.১৮
তালতলা, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ২:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×