somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

তেষ্টা

১৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা জনম,বছর অনাহুত শৈশব কৈশর যৌবন জুড়ে আমি কেবল শুধু একটি তোমার তপস্যা করছি!
কতদিন ভোর হয়ে যাচ্ছে, ভোরের সাথে সাথে মরে যাচ্ছে সেইসব কথা, যা তোমাকে কতকাল বলা হয় না!

অপেক্ষায় অপেক্ষায় দিনপঞ্জিকায় যেনো শেষ হয়েছে এক মহাকাল,তবুও তুমি আসো না!
এত যন্ত্রণা হচ্ছে চোখে,এত তোলপাড় হৃদয় জুড়ে, কিভাবে বলবো, শুধু তুমিটা চলে এলেই!
এত দেরি কেনো করলে তুমি আসার?
এই যে আমি কত রাতে ঘুমিয়ে পড়ি,কই ঘুম থেকে উঠে কেনো পাশে তোমাকে দেখি না?

এই যে মেঘ মেঘ আকাশ, মেঘের অন্ধকার,
বৃষ্টি প্রায়দিনই আসে, আমাদেরকে খুঁজেনা
আমি কিভাবে বৃষ্টির সন্ধ্যাগুলো তুমিহীনা কাটিয়েছি!
এই হাহাকারের বিষয়গুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
এই যে দিব্যি ঘুমোচ্ছি কিন্তু ঘুমোচ্ছিনা শুধু মাত্র একটা তুমি আসার উৎকন্ঠায়!
আমার কেন ভাত খেতে একা ভাল লাগেনা,
আমার কেন আমার ভাতের প্লেটের পাশে তোমার প্লেটটা দেখতে ইচ্ছে করে,
তাকি শুধু বললেই তুমি বুঝবে?
নাকি আমার নীরবতার মানে খুঁজবে?

প্রতিদিন প্রতিবার থেকে একটু একটু করে জমিয়ে রাখছি ভালোবাসা,তোমাকে দেবো বলে।
রাগ হচ্ছে খুব এবার তোমার উপর,তুমি আসতে খুব দেরি করছো!
তোমার হাত ধরতে পারছি না,তোমার পাশে হাঁটতে পারছি না, ভালবাসতে পারছি না!
শুধু তোমার ভালবাসার অপেক্ষায় আছি,তুমি মুক্ত প্রজাপতির মত উড়ে বেড়াও!
কি দরকার বলো তো এমন নিষ্ঠুর হবার?

কই পোষ্টম্যানের তো আসতে এত দেরি হয়না!
এমনকি ডিসের বিল ও পেপার বিল নিতে ওরা চলে আসে দ্রুত কই তুমি তো আসছো না?
আমার একটি তোমার খুব প্রয়োজন বলেই কি ভনিতা করছো?
তাতে তোমার কি!একটু তুমি যদি মনের কথা বুঝতে, তাহলে তুমি বুঝতে সেই তোমার কাছে কত দ্রুত তোমাকে পাবার ইচ্ছে আমার!
অধরা সুখগুলো লুটোপুটি খাক তোমার পায়ে।
শুধু তোমাকে পাওয়ার মোহে আমাকে বিভোর থাকতে দাও!
জ্বলতে দাও পুড়তে দাও জ্বলে জ্বলে,তোমার নামে শেষ হতে দাও! আমি চোখ বন্ধ করে আছি, এসে আমার ঘুম ভাঙাও! তুমি কি বুঝবে একটা তুমির আমার কত দরকার!

এই যে টিএসসিতে যারা ফুল বিক্রি করে,বাচ্চা মানুষ।
অথচ তারা বড় মানুষের দায়িত্ব পেটে নিয়ে ঘোরে, মাঝেমধ্যেই ফুল নিতে বলে।
ফুল বেঁচে তারা ভাত খায়, এই দাবী আমাকে ফুল কেনায়।
আমার ভালো লাগেনা ওদের এই দুঃখী দুঃখ!
তোমাতে ফুল সুন্দর লাগে,এই কথাটাও ওরা বলুক।
পৃথিবীটার আরো একটু সুন্দর চেহারা দেখি!
তুমি যে সেদিন আসবে,চোখে চোখ রাখবে,
হাতে হাত রেখে ভালোবাসবে এই অপেক্ষায় রাতক্ষয় ও দিনপাত,
এটা যদি তুমি বুঝতে,কবেই তুমি আমার ঘুমের ঘরের দরজায় হাসিমুখে হাজির হতে!

আজকাল রাজনৈতিক সমাবেশ কিংবা অপহরণের নাটক কেন্দ্রিক খবর গুলো নিয়ে ভাবতে ভালো লাগেনা।
আমারও কিছু সমাবেশ করা উচিত,তোমার দাবীতে অপহৃত হওয়া আমার কিছু হৃদস্পন্দন মারা যাচ্ছে,
এই ব্যাপারটাকে তুমি কিভাবে দ্যাখো?
তোমাকে সন্ধ্যা হলেই বাড়ি হতে বের হতে দেয় না,
এটা যে আমার জন্যে কতোটা দুঃখের,
সেটা আমাকে বোঝাও,আমি এইসব প্রচলিত দুঃখ বুঝিনা!
আজ কাল কত শত বছর,আর পারি না যেনো শতাব্দীকাল ধরে তোমার অপেক্ষায় আছি!
আমি যেন একটা তোমার হাহাকারে বাঁচি!

এইযে অনাহুত বৃষ্টিতে রিক্সার হুডগুলো শুধু হুড হয়েই আছে,
বিদ্রোহের অস্ত্র হতে পারেনাই তোমার ঠোঁটাভাবে!
রিক্সায় উঠলেই যে গন্ত্যবে পৌঁছে যাওয়ার তাড়া,
পাশে বসে তোমাকেই শুষে নিতে হবে।
সাধারণ সব রাস্তার একটু একটু আড়াল,
কতোটা অসাধারণ হতে পারে, এই দীক্ষাটা তোমার কোথায় লুকানো?
একটু দ্যাখাও! দেশের অবস্থা ভালোনা!
কেউ ভালোনেই! তুমি তাড়াতাড়ি চলে আসো!
তোমার অপেক্ষায় উপেক্ষা করছি শত ঘাতক ব্যাধিও!
আজ হুমায়ূন আহমেদের মত তোমাকে বলা-
"তুমি আমার জন্য এমন করে দুঁ ফোটা চোখের জল ফেলো,তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
২১.৫.১৮
তালতলা,ঢাকা
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×