somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

অদম্য চাওয়া

৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তোমাকে ভালোবাসলেই যেনো
মনে হয় তোমার মতন আর কেউ নেই!
মরে মরেও বেঁচে যাই বারংবার,
আমার শ্বাস আটকে যায় নিশ্চিত মৃত্যুর মতন!

তোমাকে দেখলেই জীবন ফিরে পায় প্রাণ ;
তুমি তবু আছো দূরে মরীচিকার মতন,একটুখানি ছায়ার মতন,আলো ভেবে ধরতে যাওয়া-
তুমি ঠিক আমার আজন্ম হাহাকারের মতন!

তোমার আলিঙ্গনে এক একটি মুহূর্ত যেনো হাজার বছর বেঁচে থাকার মতন,তোমার বাহুডোরে বাঁধা একটি বিকেল,তোমার সাথে চলা প্রতিটি সকাল;
তুমি বাসলেই ভাল আমি কেমন করে জ্বলে মরি!
মনে হয়-এইতো কেবল বয়স কুড়ি!

আমি তোমাকে ভালোবাসলেই যেনো হাতের মুঠোয় নিয়ে পাড়ি দিই পৃথিবী;তোমাকে একটু কাছে পাওয়ার আকুতি,আযানের করুন সুরের মতন!
হাজার বছরের তৃষ্ণা শেষে অধর ছোঁয়ার মতন
যে সুর হয়ে বাজে,আজো থামেনি! তোমার চারিপাশে আযানের সুর হয়ে বাজে আমার অদম্য আকুতি।

তুমি আসলেই জীবন ও মরণের মাঝখানে যেনো বুঝতে পাই তীব্র ব্যবধান।
তুমি আমার আপাদমস্তক ছুঁয়ে পুরো আকাশ জুড়ে আছো,হৃদয় জুড়ে আকাশ,নিঃশ্বাসে জুড়ে স্নিগ্ধ বাতাস, বুকের মাঝে এক টুকরো সলতে হয়ে হরদিন তুমি জ্বলে উঠো!

তোমাকে দু'চোখে একবার দেখার জন্যেই পদতলে বিদ্ধ করি শত শত কঙ্কর।তবু তোমাকে দেখার পরই কেমন যেনো পাই,তোমার গায়ের কিছু গন্ধ আতর!
তোমার চাহুনী যেনো পশমি চাদর;
আমার বাসনা হয়, কামনা হয়, মনে হয় জড়ো করি ও বক্ষে পৃথিবীর সমস্ত সুতীব্র আদর।

তোমাকে আমার পেতেই হবে এমনকি নীরবতায় বলি তোমাকে অনেক কথা।তোমার নামে আমার সকল গল্প গাঁথা;
একবার তুমি আসলেই সব মুছে যাবে,এমনকি সকল কান্না হাহাকার ও বিষাদব্যথা!

একবার পাওয়া হবে এমনটা ভাবতেই মনে হয় সব অলীক মায়া চোখের তারায় সমস্ত সুখ
প্রদীপ জ্বালে,তুমি যেনো আলোকিত করছো
আমার না পাওয়া হৃদ দরজায়!

তোমাকে পাওয়া হবে ভাবতেই দূর আকাশে হাজার তারকারাজি কুয়াশা হয়ে নেমে আসে,
বুকের ভেতর বাম পাশের উঠোনে তোমাকে দেখলেই বুঝি আমার চাওয়া সাধারন নয় ছিলো অভিজাত।
তুমি মানবী নও পাখি কিংবা স্বর্গের পারিজাত!

আমি তোমাকে ভালোবাসলেই যেনো মনে হয় আমার একটা তুমি আছো,আমার সমস্ত সব ভুলের মতন,আমার শত ক্ষতের মতন;
তুমি আমার একজীবনের সমস্ত হাহাকার,
তুমি আসলেই যেনে মরেও বেঁচে যাই বারবার!

তুমি তো আর নও কোনো সাধারন মানবী!
পৃথিবীর একোণ থেকে ওকোণে তবু আমি হৃদয়ে তোমাকে ধারন করি আর কাউকে দেখি না, এ আমার চরম পক্ষপাত! আমি অবশ্যই কারচুপি করি!
তোমার আঙ্গুলের নির্দেশে আমার সমস্ত শয়তানি হয় জব্দ!
আজ সুনিল গঙ্গোপাধ্যায় হলে তোমাকে জানিয়েই দিতাম তোমার-
"ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি, দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়।
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম।"

সানবীরের দ্বিতীয় অধ্যায় (সানবীর খাঁন অরণ্য)
২৪.৫.১৮
আগাঁরগাও,ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ দুপুর ২:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×