somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজপাতাকে বাঁচান.......................

১৫ ই মে, ২০০৮ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেল, গ্যাস ও অন্যান্য খনিজ বস্তুকে সম্পদ হিসেবে বিবেচনা করা হলেও আমাদের বনকে সম্পদ মনে করা হয় না। সম্পদ হিসেবে বিবেচনা না করার কারণেই দেশে অবাধে বন ধ্বংস করা হয়। কিন্তু বন আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বন ধ্বংস হলে আমরাও ধ্বংস হয়ে যাবো। নিজেদের স্বার্থেই বনের প্রতিটি অংশ রক্ষা করা উচিত। বিদেশি কোম্পানিকে তেল, গ্যাস বাণিজ্যের সুযোগ তৈরি করে দেয়ার চাইতে বনের রক্ষণাবেক্ষণই আমাদের এনে দেবে সমৃদ্ধি ও উন্নতি। এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। অনুষ্ঠানে লাউয়াছড়া সংরক্ষিত বনের জীববৈচিত্র্যের ওপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন ড. রোনাল্ড হালদার। বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান ড. নাসের খান, বেলার কর্মকর্তা ইকবাল কবীর ও লাউয়াছড়া এলাকার বাসিন্দা অধ্যাপক রফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে বলেন, সুন্দরবনের জন্যই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আরো ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এ দেশের মানুষ। সিডরে সুন্দরবনের ভূমিকার পরও যারা সংরক্ষিত বনকে তেল, গ্যাস সম্পদের সঙ্গে তুলনা করে তাদের অর্থনৈতিক জ্ঞান যে কাগুজে নোটের ওপর নির্ভরশীল তা আর বলার অপেক্ষা রাখে না। এ ধরনের ব্যক্তিদের অর্থনৈতিক জ্ঞান ও প্রজ্ঞার প্রয়োগের পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতি, পরিবেশ ও সামাজিক অবস্থা নামতে নামতে আজকের পর্যায়ে এসে ঠেকেছে। বক্তারা লাউয়াছড়া বনে অবিলম্বে শেভরনের সার্ভে বন্ধ করাসহ বনের জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ড. নাসের খান বলেন, লাউয়াছড়া বনের জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে বিদেশি কোম্পানি শেভরনের সিসমিক সার্ভে বন্ধ করা না হলে দেশের পরিবেশ সংগঠনগুলো মিলে এ সার্ভের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
ইকবাল কবীর বলেন, লাউয়াছড়া বন সংরক্ষিত এলাকা। পরিবেশ আইন অনুযায়ী এখানে কোনোরকম সার্ভে চালানো যুক্তিযুক্ত নয়।
ড. রোনাল্ড হালদার বলেন, শেভরনের সিসমিক সার্ভের কারণে লাউয়াছড়া বনে প্রাণীবৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। সার্ভের জন্য সময় নির্বাচনে শেভরনের ভুল সিদ্ধান্তের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। কারণ যে সময়ে এ সার্ভে চালানো হচ্ছে, তখন এ বনের প্রাণীদের প্রজননকাল চলছে। ফলে লাউয়াছড়ার দুর্লভ প্রাণীদের বংশবিস্তার ব্যাহত হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×