1992 সালের ঘটনা। আমি তখন ক্লাস ফোরে পড়ি। তবে পড়ার কথা ছিল তখন থ্রিতে। ওয়ানে পড়ার সময় একদিন হেডস্যার আমার হাতের লেখা সুন্দর দেখে আমাকে এক ক্লাস উপরে টুতে বসিয়ে দেন। (আসলে আমার লেখা মোটেও সুন্দর ছিল না। ঠিকমত লিখতেই পারতাম না। ওই দিন শ্লেটে আমার বড় বোন লিখে দিয়েছিল এবং সেটাই আমি হেডস্যারকে দেখিয়েছিলাম।) এমনিতেই পড়ালেখায় ভাল ছিলাম না তার ওপর হুট করে এক ক্লাস এগিয়ে যাবার ফলে আমি ক্লাসের কোন পড়াই প্রায় পারতাম না। তো আমি যে ঘটনাটা বলব: সেদিন 4র্থ শ্রেণীতে ক্লাস রূমে বসে আছি। আমার বেঞ্চে অন্য একজন ছাত্র ছাড়াও আরও কয়েকজন ছাত্রছাত্রী রূমে আছে। বিজ্ঞানের সেলিম স্যার ক্লাস নিতে এলেন। তিনি এসেই আমার পাশে বসা করিমকে একটা প্রশ্ন ধরলেন। কিন্তু করিম প্রশ্নটার উত্তর দিতে পারল না (সেলিম স্যার ছিলেন খুব কড়া)। তিনি হঠাৎ রেগে গেলেন এবং করিমকে আচ্ছামত কষে পেটালেন। ওকে পেটানো দেখে আমার তো অন্তরাত্মা শুকিয়ে কাঠ। কারণ, এরপর আমার পালা, তার ওপর প্রশ্নের জবাবটা আমিও জানি না। মনে মনে ঈশ্বরকে বলছি, 'আমাকে রক্ষা করো।' স্যার আমাকে বলতে বললেন, (স্যারের প্রশ্নটা ছিল_পানির উৎস কি?) আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম এবং অপ্রত্যাশিতভাবে আমার ঠোঁট ও জিভের ডগা দিয়ে সুড়ুৎ করে বেরিয়ে গেল 'সমুদ্র।' স্যার বললেন, 'বসো।' আমি বসলাম। পরক্ষণেই হতবাক হয়ে ভাবতে লাগলাম, এটা কি করে সম্ভব হলো? এই প্রশ্নের উত্তরটা তো আমার জানা ছিল না! কিভাবে আমি বলতে পারলাম, কে আমার মুখ দিয়ে বলে দিল? ওইটুকু বয়সেই ভাবলাম এটা ঈশ্বরের করুণা। তিনিই আমার মুখে উত্তরটা যুগিয়ে দিয়েছেন। আজও ভাবি বিধাতা বলে একজন আছেন বলেই সেদিন বিজ্ঞান স্যারের প্রচণ্ড মারের হাত থেকে রক্ষা পেয়েছিলাম।
সমুদ্র
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।