টাট্টি কথাটা শুনে হয়ত অনেকেই ভাবছেন এটা আবার কি? আমাদেরে গ্রামে চট, বাশ দিয়ে ঘেরা ছাউনিহীন টয়লেটকে টাট্টি বলে। তখন দশম শ্রেণীতে পড়ছি। প্রেমের প ও বুঝিনা। তারপরও চুটিয়ে প্রেম করছি আমার এক সহপাঠির সাথে। ঈদের আগের দিন। তখন প্রেমের একটা রেওয়াজ ছিল প্রেমিক প্রেমিকাকে ঈদের র্কাড দিতে হবে। তা না হলে যেন প্রেম সুদ্ধ হয় না। এখন যেমন কতকিছু দেয়। আমার প্রাণের মাণুষটার বাড়ি আমাদের বাড়ি থেকে ৫ মিনিটের পথ। ঈদের চাঁদ দেখেই ৪৫ টাকা দামের কেনা র্কাডটি নিয়ে চললাম ওদের বাড়ি। আগেই ওর সাথে কথা হয়েছিল, চাঁদ উঠলে ওদের বাড়ি যাব। প্রাণের মানুষটিও অপেক্ষা করছিল।
ওদের বাড়িতে সহজে যাবার পথে আমি গেলাম। বাড়ি ঢোকার আগেই সেখানে একটি সুপরি গাছের বাগান। তার মধ্যেই সেই ঐতিহাসিক টাট্টি। দুর থেকেই দেখলাম ও উঠানে দাড়ানো। ওর মা কি কাজে সুপারি বাগানের দিকে আসছে। বীপরিত দিক থেকে ওর বাবা নামাজ পরে সহজ পথে বাড়ি আসছে। এমনিতেই কার্ড দিতে গিয়ে বুকটা ধরফর করছে। তার উপর একদিকে ওর মা, আরেকদিকে ওর বাবা। আমার হাতে কার্ড সহ কয়েকটি জিনিস। এই সেরেছে! ধক করে পরাণটা যেন হাতে চলে এল। কি করব বুঝতে পারছি না। ধরা পরলে প্রেম কাকে বলে ওর বাবা বুঝিয়ে দেবে। কারণ ওর বাবা আবার আমার গ্রামরে মাতুব্বর। কিছু না বুঝে কাছের চট দিয়ে ঘেরা একটি যায়গায় নিজেকে লুকালাম। একটি পা পড়ে গেল টাট্টির.............. ভিতর। কিছুই করার ছিল না। তারপরও রক্ষা পেলাম মাতুব্বরের হাত থেকে।
ওর বাবা-মা ঘরে যাবার পরে ও দৌড়ে আসল সুপারি বাগানে। আমি তখন নাক টিপে ধরে ওর হাতে কার্ডটা ধরিয়ে দিয়ে, দিলাম এক দৌর। আজও মনে পরে সেই দৌড় আর ঐতিহাসিক টাট্টির কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



