ঢাকা বিশ্বাবিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে থাকি আমি । প্রাই রাতে ভাইয়ের বাসায় চলে যাই ঘুমোবার জন্য। ইডেন কলেজের আমার এক বান্ধবীকে একদিন বললাম, মাজে মাঝে রাতে হলে থাকতে পারি না। ও একটু বিচলিত হয়ে বলল, কেন? হলে প্রাই মারামারি হয় নাকি? ওর ধারণা হলে মারামারি হলে সেখানে থাকাটা নিরাপদ না। আমি ওকে বললাম, ছারপোকার সাথে সহবাস, মানে বসবাস আমার ভাল লাগে না। তাই রাতে ভাইয়ের বাসায় চলে যাই। আরো কিছু কথা ওকে বললাম-
আমার এক রম্নমমেটের নাম জামাল, বাংলায় ৪র্থ বর্ষে পড়ে। তার সাথে ছোট একটা খাটে চাপাচাপি করে থাকেন মামুন ভাই। বেচারা নীরহ চেহারার মানুষ। যখন হলে থাকি, মাঝে মাঝে রাত্রে দেখি, মামুন ভাই হঠৎ ঘুম থেকে ওঠেন, বিছানার মধ্যে কি যেন খোজেন। তড়িঘড়ি করে কি যেন ধরেন। এরপর তার টাক মাথাটা ঘোচা করে, নাকটা একটু কুচকে রম্নমের ফোরে চিপে কিছু একটা মারেন। একদিন মামুন ভাইকে বললাম, ভাই কি করছেন?
- প্রেমিকাকে আদর করছি।
এতরাত্রে প্রেমিকা এল কোথা থেকে? সে তো থাকে শামছুন্নাহার হলে।
-কেন তুমি কি প্রেম টেম করনা না কি? আমি তো করি, অনেকগুলো। দেখনা ঘুমাবার সাথে সাথে লাইন দিয়ে আসে। আদর না করে পারি না। ঘুমাতেও পারি না। ওদের আদরের ছোয়ায় বিছানা ছেড়ে ওঠতে হয়।
ঠিক বীপরিত ঘটনা, তার বেড মেট এবং আমার বেড মেট ফারম্নকের। ছাড়পোকা ওদের চুমোয় চুমোয় ভরিয়ে দেয়, তাতেও ওদের ইন্দ্রয়তে এতটুকুও সাড়া পরে না। দিব্যি ঘুমিয়ে থাকে। মামুন ভাই তখন বলে- আলস্নাপাক ওদের কি অনুভুতি দেয় নি, শ্যালা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে।
মাঝে মাঝে শুক্রবার সমস্ত রুম ঝড়ু দেই, ঔষধ (বিষ) দিয়ে পরিষ্কার করি, সব জামা কাপর, খাতা, বিছানা ধুয়ে দেই। কয়েকদিন পরে যে লাউ সেই কদু। আমাদের প্রেমিকারা পাখামেলে চলে আসে। ভাবতে ভাল লাগে, কত ভালবাসে ওরা আমাদের!
কথাগুলো আমার বান্ধবিকে বলায় ও বলে, কই আমাদের হলেত ছাড়পোকা নেই। আমি তখন তাকে বললাম- আসলে তোদের সবাই ভয় পায়। ছাড়পোকা তো আরো বেশি। তাছাড়া ওদের চুমুর মজাই আলাদা, তার স্বাদ তোরা সহ্য করতে পারবি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



