somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথা ব্যাথা হলে কেটে ফেলাই কি তার সমাধান?

০২ রা জুন, ২০১০ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধ করে দেয়া হল আমার দেশ পত্রিকা, গ্রেপ্তার করা হয়েছে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদককে। চ্যানেল ওয়ান বন্ধের পর বিএনপি সমর্থিত পত্রিকাটি বন্ধের পর স্বভাবতই জনমনে প্রশ্ন উঠবে, সরকার কি তহলে বিরোধীদল সমর্থিত মিডিয়াকে বন্ধ করে দিতে চাইছে?

কোন দল কোন মিডিয়া সমর্থন করে সে যায়গায় আমি কিছু বলছি না। গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের একজন ছাত্র হিসেবে সকালবেলা বিবিসিতে সংবাদটি শোনার পর বিষয়টি আমাকে ধাক্কা দিয়েছে। গণতান্ত্রিক দেশে মত প্রকাশের সর্বোচ্চ মাধ্যমের স্বাধীনাকে খর্ব করা হল এর মাধ্যমে। আমার দেশ পত্রিকাটির কিছু অনিয়মের কথা আমরা শুনেছি। সরকার চাইলে তার বিরুদ্ধে আরো নানা ভাবে পদক্ষেপ নিতে পারতেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল আছে। সংবাদপত্রের নীতিমালা নিয়ে কাজ করে এমন অনেক সরকারী, বেসরকারী সংস্থা আছে। এদের মাধ্যমে সরকার নানধরণের পদক্ষেপ নিতে পারতেন। কিন্তু তা না নিয়ে মামলা করার একদিনেই কেনই বা পত্রিকাটি বন্ধ করে দেয়া হল তা বুঝতে পারবে ‍অনেকেই, কিন্তু বলবে না সবাই।

সবচাইতে বড় কথা পত্রিকাটি কাজ করেন হাজারের উপর সংবাদিক, কলাকৌশুলী। পত্রিকাটি বন্ধ হয়ে যাবার পর এরা পেশাগত ঝুঁকিতে পরবেন। চাকরি হারানোর একটা শংকা তৈরি হবে। এদের রুটি-রুজি নিয়ে ভাবতে হবে।

এইসব সংবাদিকরা অন্যকোন মিডিয়ায় খুব সহজে কাজ পাবেনা অন্তত এই আমলে। কারণ আমাদের দেশের মানুষ ভেবেই নেন আমারদেশ বা বিএনপি মনা কোন গণমাধ্যমে যদি কেউ কাজ করে তাবে সে বিএনপি মনা, আর আওয়ামী ধারার কোন মাধ্যমে কাজ করলে সে আওয়ামী মনা। আমাদের দেশে সংবাদিকতার ক্ষেত্রে এটি একটি প্রতিবন্ধিকতা।

যা হোক এত বড় কথা বলা হয়ত আমার ঠিক না। তবুও বিষয়টি নিয়ে পড়াশুনা করছি, কাজ করছি এবং ভবিষ্যতেও থাকার ইচ্ছা আছে। তাই এক্ষেত্রে কোন হস্তক্ষেপ আমাকে ভাবিয়ে তোলে। আমরা গণততেন্ত্রর কথা বলি, মতাপ্রকাশের অবাধ স্বাধীনতার কথা বলি। ঠিক এই প্রেক্ষাপটে কোন একটি গণমাধ্যমকে বন্ধ করে দেয়া কতটা যৌক্তিক? মাথা ব্যাথা হলে নিশ্চয় মাথা কেটে ফেলাটাই সমাধান নয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১০ সকাল ৯:৪৯
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×