somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু শৈশব- ক্যামেষ্টি ভীতি

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু শৈশব শিরোনামের লেখাগুলা লিখার পিছনের কাহিনী হল- সারাদিন এত ব্যাস্ত থাকি, পড়াশোনা, চাকরী ইত্যাদি ইত্যাদি নিয়ে যে, একটা সময় যখন আমার ছেলেপেলেকে গল্প শোনানোর টাইম আসবে, তখনও হয়তো এমনিভাবে ব্যাস্ত থাকবো। তাই ভুলে যাবার আগেই এখনি লিখে রাখছি।
স্কুলে আমার সবচেয়ে অপছন্দের সাবজেক্ট ছিল, ক্যামেষ্টি। পানি হল এইচ-টু-ও, মানে এক অনু অক্সিজেন দুইটা হাইড্রোজেন এর হাত ধরাধরি করে থাকে। ভালো কথা! থাকুক না, আবার এই পানিই ভারি পানি নামে ডি-টু-ও হয়ে যায়! এটা তো সবচেয়ে সহজটার উধাহরন দিলাম! বাকি আর গুলা তো মনেই নাই!
মূল গল্পে আসি। ক্লাস নাইন-টেনে কেমন করে যেন সেমিস্টার এক্সামগুলোতে ক্যামেষ্টিতে পার পেয়ে গেলাম, তাও ৩৩ থেকে ৪০ এর মধ্যেই নাম্বার থাকতো, আবার দুইটা টিউটর ছিল এক ক্যামেষ্টি পড়ানোর জন্য! প্রিটেস্টে গিয়ে আর পার পেলাম না, ২৭ পেয়ে ফেইল! খুব নাম করা স্কুল ছিল, তাই তারা তাদের নাম বাঁচাতে আমার উপর ক্যামেষ্টির বিশেষ নজরদারি শুরু করলো। আমাকে ক্যামেষ্টি ক্লাসের “স্ট্যান্ডিং গ্রুপ” এর সম্মানিত(!) সদস্য বানানো হল। স্যার ক্লাসে ঢোকা মাত্র আমি দাঁড়িয়ে পড়তাম, আবার আমাকে প্রতি ক্লাসে পড়া ধরতেন! একবার ক্লাস শুরুতে আরেকবার ক্লাস শেষে! মোটামুটি আমার স্কুল লাইফটা তেজপাতা হয়ে গেলো! আবার স্যার ক্লাসে বলতেন (তাও ক্যাবল আমাকে, অন্য স্ট্যান্ডিং গ্রুপ সদস্যদের না) আমি ক্যামেষ্টিতে এতই খারাপ যে, কলেজে উঠেও আমাকে স্ট্যান্ডিং অবস্থায় ক্লাস করতে হবে!!!! কি দুঃখই না পেতাম সেইসব দিনে, ক্লাস ভর্তি সব ছেলেদের সামনে (মেয়েদেরকে কি আমি ইমপ্রেস করতে চাইতাম নাকি!) আবার বাসাতেও টিউটর রোজ একটা করে এক্সাম- কোয়েসশেন সল্ভ করাতেন! কি দুর্বিষহ’ই না ছিল সেইসব দিন!
যাইহোক, এসএসসি পরীক্ষার পর হাঁফ ছেড়ে বাঁচলাম! অবশ্য স্যারদেরকে ধন্যবাদ, আমার ক্যামেষ্টিতে এ+ পাবার পুরো কৃতিত্ব তাঁদের। কলেজে উঠার পর প্রথম ক্যামেষ্টি ক্লাসে স্যারকে বলেছিলাম এখনও আমি দাঁড়িয়ে ক্লাস করব কিনা? স্যার উত্তরে সবগুলো দাঁত বের করে হেসে বলেছিলেন না রে পাগলা!
(ইউনিভার্সিটির ২য় বর্ষে পড়বার সময় আমার এই স্যার মারা যান দীর্ঘদিন ক্যান্সারে ভুগে )
যাইহোক, ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে ক্যামন করে যেন আমি ক্যামেষ্টিতে টিকে গেলাম! আমার তো মুখ শুকিয়ে গেলো! বাবাতো খুবই খুশি হলেন, মেয়েকে ক্যামেষ্টিতে পড়াবেন ভেবে! মজার ব্যাপার হল, ইজতেমার জন্য আমি ২ দিন পর গেলাম ভাইভা দিতে(যেহেতু ভাইভা ছিল টোটাল ৪দিন, আমি গিয়েছিলাম শেষ দিন!) গিয়ে দেখি আগের দিন সবার ভাইভা নেয়া শেষ। ডিপার্টমেন্টে কেউ নাই। একজন শিক্ষকে খুঁজে বের করলাম, উনি সব শুনে খুব বিরক্ত হলেন! কিন্তু আমার পরীক্ষা তো নিতেই হবে! তাই শুরু করলেন ভাইভা নেয়া!
শুরুতেই ধরা খেলাম, আমি কলম নেই নাই! উনি খুব অবাক হলেন কলম ছাড়া আমি ভাইভা বার্ডে ক্যামনে গেলাম! আমি বিরস মুখে বসে রইলাম! (এছাড়া তো আর কোন উপায়ও ছিল না) তারপর বললেন “বোরন” এর সংকেত কি! কি আর বলবো, ভয়ে আমার মাথায় দীর্ঘ ৩ মিনিট কিছুই আসে নাই! স্যার যখন মহা বিরক্ত তখন আমি উত্তর দিলাম “বি”!!!!!!!!!!
বলাই বাহুল্য ক্যামেষ্টি ভাইভা থেকে যে একজন বাদ গিয়েছিল সেই মানুষটা কে!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×