মোহাম্মদপুর থেকে আমি অফিসে আসি তরজ্ঞ বাসে করে আর এই একটা বাস ছাড়া গুলশান এ আসার মোটামুটি অন্য কোন পথ নেই, এই জন্য ইচ্ছে না থাকলেও তরজ্ঞ এর কাছে আত্মসমর্পণ না করে উপায় থাকেনা।তো যথারীতি আজকেও একই অবস্থা,আমি লম্বা লাইনে দাঁড়িয়ে আছি আর অধীর ভাবে অপেক্ষা করছি কখন করুণাময় তরজ্ঞ আসবে।আমি যখন বাসে উঠছি তখন দেখি ৬৫~৭০ বছরের বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে কন্ডাক্টরকে অনুরোধ করছে তাকে বাসে তোলার জন্য, কন্ডাক্টর টিকিট চাইতেই সে তার মলিন কাপড়ের আঁচল থেকে টিকিট টা বের করে দিল, কিন্তু বাসে উঠে তো শান্তি নেই, তিনি দাঁড়াতে পারছিলেন না তার দুইটা ব্যাগ নিয়ে, আমি তাকে সাহায্য করলাম বাসে উঠার জন্য কিন্তু তিনি খুব ভয় পাচ্ছিলেন এবং গাড়ীর ব্রেকে এবং ঠেলাঠেলিতে তিনি প্রচন্ড ভয় পেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আর আমার হাতটা শক্ত করে ধরে রেখেছেন । আসাদ গেট এর কাছে এসে এক ভাই তার সিটটা ছেড়ে দিয়ে উনাকে বসার জন্য বললেন কিন্তু উনি বসবেন না যখন আমরা সবাই মিলে বললাম যে ঐ ভাইয়া দাঁড়িয়ে যেতে পারবেন তখন তিনি ঐ ভাইয়ের মুখ জড়িয়ে ধরে দোয়া করে কেঁদে ফেললেন তখন মনে হল একেই বুঝি বলে মায়ের মন। এরপর বাস চলতে থাকল, উনি নামলেন মহাখালীতে একটু পরে আমি বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি উনি উদভ্রান্তের মত রাস্তার মাঝখানে তাঁর পলিয়েস্টারের ব্যাগটা বুকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচন্ড অসহায় ভাবে এদিক ওদিক তাকাচ্ছেন, আমার মনে হল আমি নেমে পড়ে তাকে রাস্তা পার করে দিয়ে আসি কিন্তু পারলাম না, কারন কিছু অর্থখেকো মানুষের উদর পূর্তির জন্য আমার কামলা খাটার সময় হয়ে গিয়েছিল, অফিসে এসে শান্তি পাচ্ছিনা বারবার মনে হচ্ছে কিসের জন্য এ শ্রম, কিসের ডিজিটাল বাংলাদেশ এর সপ্ন, যদি আমাদের মায়েরা এখনও নিভৃর্তে কাঁদে যদি তাদেরকে আমরা নূন্যতম নিরাপত্তা না দিতে পারি!!!
একটি ডিজিটালীয় বাংলাদেশের নমুনা এবং একজন মায়ের কান্না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।