অফিসের কাজের ব্যস্ততার জন্য সাধারনত নাটক দেখা হয়ে উঠেনা তো গত বৃহস্পতিবার রাতে ডিভিডি তে “তোমার দোয়ায় ভাল আছি মা ” নাটকটা দেখছিলাম কেন জানি নাটকটা দেখতে দেখতে অজান্তে চোখের জল বের হয়ে এল শ্রমিক ভাইদের ওপর অমানুষিক নির্যাতন দেখে,অসম্ভব ভাবে নিজেকে ছোট লাগল বাংলাদেশের অর্থনীতির যারা প্রাণ তাদের প্রতি আমাদের দেশের সরকার এবং আমাদের (তথাকথিত সুশীল সমাজ) উদাসীনতা দেখে। হয়ত নাটক বা সিনেমাতে একটু বাড়াবাড়ি দেখানো হয়,কিন্তু কিভাবে আমরা উদাসীন থাকি ১০ জুলাই দৈনিক প্রথম আলো তে প্রকাশিত “ দুবাইয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধারের আবেদন” এবং Click This Link এই ধারাবাহিক খবরে।সত্যিই কি আমরা সভ্য হয়েছি নাকি ভেক ধরে আছি সভ্য হওয়ার ? আমাদের কি একটুও খারাপ লাগেনা ঐসব ভাইদের জন্য যারা তাদের তারুণ্যটা বিকিয়ে দিয়েছে পৃথিবীর নিষ্ঠুরতার কাছে,যারা বাবা, মা, প্রিয়জন ছেড়ে পড়ে আছে ধূ ধূ মরুভূমির বুকে শুধু একটু ভাল থাকার আশায় যাদের যে সুযোগ টা আমরা দেশে দিতে পারিনি। কি তাদের দোষ? দোষ তাদের একটাই তারা বাংলাদেশের নাগরিক! জানিনা কি হবে ঐ ১৪ জন সহ আর ও অসংখ্য বাংলাদেশ কমী যারা তাদের প্রতিটা রক্তকণা দিয়ে শ্রম দিচ্ছে এবং দায় শোধ করছে আমাদের পাপের ঋণ।
টুকরো টুকরো খবরে জানতে পেরেছি যে আমাদের এম্বাসী গুলোর অবস্থা ততোধিক খারাপ, আমি আমার এক আত্মীয়(যে এর ভুক্তভোগী) তার কাছে শুনেছি কোন কোন বাংলাদেশী এম্বাসী কর্মকর্তা এইসব দালালদের সাথে জড়িত এবং তারা মাসোহারা পেয়ে থাকে, জানিনা তথ্যগুলো সত্য কিনা যদি সত্য হয়, তবে তা হবে অতি লজ্জাজনক। আমি কল্পনা করতে পারিনা ঐসব পরিবারের কথা যারা তাদের সব কিছু খুঁইয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছে কিন্ত বিনিময়ে ফিরে পেয়েছে ছেলের লাশ। আর আমরা সুশীল সমাজের প্রতিনিধি এই খবর গুলো সকালে পড়ে আহা উহূ করি আর বিকেলে KFC বা BFC তে বসে অথবা টিভি ক্যামেরার সামনে ধূ্মায়িত কফি নিয়ে এইসব সমস্যার বিষয় নিয়ে রসাল আলাপ করি। ধিক নিজেকে ! জানিনা আর কত ভন্ডামি করব আর কত ভন্ডামি দেখব এই জীবনে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


